এক্সপ্লোর

জ্যান্ত পোড়ানোর হুমকি উড়িয়ে বুথে অবসরপ্রাপ্ত শিক্ষক, ভয় কাটিয়ে ভোট ক্যান্সার আক্রান্তরও

কলকাতা: রক্তমাখা গণতন্ত্রের উৎসব। প্রাণহানি থেকে অঙ্গহানি। চতুর্থ দফায় বাদ পড়ল না কিছুই। কোথাও গেল প্রাণ! কোথাও গেল কান! তবে এরই মধ্যে লড়াইয়ের দুই মুখ দেখল গোটা বাংলা। ভোট সন্ত্রাসের আবহে কোথাও যেন মিলেমিশে গেলেন চাকদার অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশচন্দ্র মৈত্র এবং কাশীপুরের ক্যান্সার আক্রান্ত যুবক প্রবীর হালদার। সপরিবারে আক্রান্ত হয়েও, ফের বুথে গেলেন নদিয়ার অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশবাবু। অন্যদিকে, শাসকের চোখরাঙানিতে পিছু না হটে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কলকাতার ক্যান্সার আক্রান্ত এ যুবক প্রবীরও।   কর্মজীবন কেটেছে মানুষ গড়ার কাজে। অবসর জীবনে দেশ গড়ার কাজে সামিল হতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন শিক্ষিকা স্ত্রী ও মেয়ে। অপরাধ এটুকুই! অভিযোগ, চাকদা কলেজে বুথে যাওয়ার পথেই আক্রান্ত হতে হয় এই পরিবারকে। বেধড়ক মারের পরেও দমেনি দুষ্কৃতীরা। শুনতে হয়েছে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি!   পাড়ার চেনা মুখগুলো ভোটেরদিন হঠাৎই অচেনা হয়ে উঠল। অন্যদিন যাঁরা হাসিমুখে খোঁজখবর নিতেন, সেই তাঁদের মুখ থেকেই ছুটে আসা অশ্রাব্য গালিগালাজ সহ্য করতে হল এই শিক্ষিকাকেও। শিক্ষক স্বামীর মতোই তিনি এবং তাঁর মেয়েও দেখলেন এই বীভৎস ছবি। অভিযুক্ত সেই তৃণমূল। শাসক স্বাভাবিকভাবেই এই অভিযোগ অস্বীকার করলেও, চাকদার ঘটনা যে কোনও বিচ্ছিন্ন বিষয় নয়, তা প্রমাণিত হল এ শহরের এই ছবিতে।   শরীরে মারণ ক্যানসার। কদিন আগেই ক’দিন আগেই অস্ত্রোপচার হয়েছে। কিন্তু অশক্ত শরীরেই ছুটে গিয়েছিলেন বুথে। ভোট দিতে। কিন্তু, সেখানেও তো সিস্টেমে দানা বেধে মারণ রোগ। অভিযোগ, হুমকির মুখে প্রথমটা বীরপাড়া কেএমসি স্কুলের বুথ থেকে ফিরতে আসতে হয় এই যুবককে।   কিন্তু, ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া এই যুবক অধিকারের এই লড়াইয়ে হার মানেননি। হুমকির মুখে বাড়ি চলে আসেননি। ফের গিয়েছেন। মাটি কামড়ে দাঁড়িয়ে থেকেছেন। শেষপর্যন্ত ভোট দিয়েছেন। হার মানতে হয়েছে দুষ্কৃতীদের। কাশীপুরের এই যুবকের অদম্য মনোবলের কথা জানতে না পারলেও, নিজেরাই সাহস জোগাড় করে ফের বুথমুখী হয়েছেন চাকদার এই পরিবার। নড়েচড়ে বসতে হয়েছে নির্বাচন কমিশনকেও। তাঁদের বাড়িতে পৌঁছেছেন সেক্টর অফিসার। শেষপর্যন্ত ভোট দিয়েছেন শিক্ষক-দম্পতি। ক্ষতবিক্ষত হয়েও শিক্ষা দিলেন গোটা সমাজকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget