এক্সপ্লোর

Birbhum TMC-BJP Clash দুবরাজপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, গুরুতর আহত আরও ৯

হতাহতরা সকলেই তৃণমূল কর্মী বলে দাবি

কলকাতা:  দুবরাজপুরের মুক্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যু। আরও ৯ জন তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। 

তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে মুক্তিনগর গ্রামে পরিকল্পিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয়। 

অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন গ্রামে হামলা চালাচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। 

গতকালও একই ঘটনা ঘটে। গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলায় এই ঘটনা। সকালে গ্রামে গিয়ে আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে পুলিশ। গ্রামে পুলিশি টহল চলছে। 

এর পাশাপাশি, আজ সকালে দুবরাজপুরের পাঁচড়া গ্রামে তৃণমূল কার্যালয়ে আগুন,এক তৃণমূল কর্মীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। 

পরে পুলিশ গিয়ে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। বিজেপির অভিযোগ, একের পর এক গ্রামে হামলা চালাচ্ছে তৃণমূল। তার জেরেই এই ঘটনা। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

এর খানিক পরেই পাঁচড়া গ্রামে তৃণমূলের খয়রাশোল ব্লকের সভাপতি মাখন মুখোপাধ্যায়-সহ একাধিক শাসক-নেতার বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি, চলে বাইক ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও অস্বীকার করেছে গেরুয়া শিবির।

একমাস ধরে চলা ভোটের পর, ফল ঘোষণা হয়ে গেছে।  তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য সরকার গঠন করে ফেলেছে। 

সাধারণ মানুষ আশা করেছিল, এবার অন্তত রাজনীতি ভুলে করোনা-মোকাবিলায় ঝাঁপাবে সব দল। কিন্তু, একসঙ্গে করোনা মোকাবিলা দূরের কথা, রাজনৈতিক দলগুলি ব্যস্ত অশান্তি নিয়ে তরজায়। 

কিন্তু এতকিছুর মধ্যে পরেও বিরাম নেই রাজনৈতিক অশান্তির!  ২ মে ভোটের ফল ঘোষণার পর কয়েকটি জেলা থেকে রাজনৈতিক অশান্তির খবর সামনে এসেছে। 

সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৪ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে বাংলায়। 

বৃহস্পতিবার প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক করেছেন। গতকাল, তারা রাজভবনে রাজ্যপালের সঙ্গে প্রায় দেড়-ঘণ্টা ধরে আলোচনা সেরে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া ও বজবজে যান। পরে, কলকাতার মানিকতলা অঞ্চলেও যান। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রতিনিধি দল। ভোট পরবর্তী অশান্তি নিয়ে তথ্য সংগ্রহ করেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget