এক্সপ্লোর

অনুব্রতর গড়ে গিয়ে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক বিজয়বর্গীয়র

বীরভূম: বীরভূমের সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক কৈলাস বিজয়বর্গীয়র। দুষ্কৃতীদের রুখতে প্রয়োজনে বন্দুক তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, তৃণমূল সরকারকে ফেলে তবে স্বস্তি। তিনি বুঝিয়ে দেন লড়াইয়ের দামামা বাজতে যে দেরি নেই। বললেন, পঞ্চায়েত থেকে লড়াই শুরু হবে। পাল্টা তৃণমূলের গলায় কটাক্ষের সুর। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, চতুর্থ শ্রেণির ফুটবল যারা খেলে, তারা ফার্স্ট ডিভিশনে এলে সময় লাগবে। রামনবমী ও হনুমানজয়ন্তীর মিছিলে তৃণমূল সরকার বাধা দিয়েছে, এই অভিযোগে সোমবার সিউড়িতে মিছিল ও তারপর সভা করে বিজেপি। অংশ নেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। তবে তৃণমূল এই মিছিলকে গুরুত্ব দিতে নারাজ। দলের পর্যবেক্ষক (বীরভূম) ফিরহাদ হাকিম বলেন, মিছিল অনেকেই করবে। জিতবে সেই তৃণমূলই। বিজেপি অবশ্য এদিন আগাগোড়াই তৃণমূলকে বিদ্ধ করার চেষ্টা করে গিয়েছে। কখনও দুর্নীতির অভিযোগে। যখন তিনি বলেছেন, মন্ত্রীদের অর্ধেক জেলে। মমতা বলেছেন জেলে ভাল ঘর রাখতে। আরও আসবে। যাদের বিরুদ্ধে এফআইআর, তারা ইস্তফা দিন। তো আবার কখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে। রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা বলেন, আমাদের মারা হচ্ছে জায়গায় জায়গায়, আমরা অহিংসার রাজনীতি পছন্দ করি, কিন্তু জল মাথার উপর দিয়ে বয়ে গেলে কর্মকর্তারা বুঝে নেবে। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ করতে গিয়ে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখেই আবার শোনা গিয়েছে হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি। বললেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবই। সেজন্য বন্দুক, তলোয়ার ধরতেও আপত্তি নেই। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ধরুক অস্ত্র। প্রশাসন দেখবে। সংবাদে শিরোনামে আসার জন্য বলছে। গদি বাঁচাতে করছে। ভয়ের রাজনীতি এরকম দেখেনি বাংলা। অস্ত্র নিয়ে লাভ হয়নি। প্রমাণিত। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, হিম্মত থাকলে বেরোক। দেখা যাবে। অনুব্রতর গড়ে দাঁড়িয়ে তাঁর শব্দবন্ধ ধার করেই তাঁকে কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। দিলীপ ঘোষ বলেন, কে কার ঢাক বাজাবে বোঝা যাবে পঞ্চায়েতে। এদের দম জানা হয়ে গেছে। জেলা প্রেসিডেন্ট বলেছিল বোমা মারতে। এখন কার পিছনে বোমা ফাটছে? স্বভাবসিদ্ধভঙ্গীতে জবাব দিয়েছেন অনুব্রতও। বলেছেন, দিলীপ ঘোষ বলছে চামড়া নেবে। নিজের চামড়া ঠিক রাখুক। সব মিলিয়ে গ্রীষ্মের গরমে রাজনৈতিক পারদ ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget