এক্সপ্লোর

Mukul Roy's Brother in Law joins TMC: উলোটপুরাণ! মুকুলের শ্যালক এবার যোগ দিলেন তৃণমূলে

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায়ের পরিবারেই উলটপুরাণ। এবার পদ্মশিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সৃজন রায়।

ঋত্বিক মণ্ডল, কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে, তৃণমূলে ভাঙন ধরিয়েছেন মুকুল রায়। এখন বিধানসভা ভোটের আগে সেই মুকুল রায়ের শ্যালক বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছে রাজ্যে। কিন্তু দলের সর্বভারতীয় সহ–সভাপতি মুকুলের পরিবারেই এবার উলটপুরাণ। এবার পদ্মশিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সৃজন।

বছর দু’য়েক আগে অবশ্য, পুলিশের হাতে গ্রেফতার হয়েই জেলে গিয়েছিলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। মুকুল রায় রেলমন্ত্রী থাকাকালীন রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে ২ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই প্রতারণার মামলায় নাম রয়েছে মুকুল রায়েরও। ২০১৭ সালের ৩ নভেম্বর বিজেপিতে যোগ দেন মুকুল রায়। এরপরই ২০১৮ সালে এ রাজ্যের পুলিশ দিল্লি থেকে মুকুল রায়ের শ্যালক সৃজন রায়কে সেই প্রতারণার মামলায় গ্রেফতার করে। প্রায় দশ মাস জেলে থাকার পর জামিন পান তিনি। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন সৃজন রায়। কিন্তু, বিধানসভা ভোটের মুখে সেই তাঁকেই দলে নিল তৃণমূল।

তৃণমূলের সদস্য ও মুকুল রায়ের শ্যালক সৃজন রায় বলেন, ‘‘বিজেপি করা যাবে না... ধর্মের রাজনীতি ভারতে প্রতিষ্ঠিত করা যাবে না... মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত ধর্মনিরপেক্ষ... তাই তৃণমূলে যোগ দিলাম ৷’’ বিজেপি অবশ্য বিষয়টিতে কোনও গুরুত্বই দিচ্ছে না। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের মতে, ‘‘ও তো মুকুল রায় নয় ৷’’

নারদকাণ্ডে অভিযুক্ত মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়রা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তৃণমূলনেত্রী বারবার বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করছেন। কিন্তু, বুধবার তৃণমূল যাঁকে দলে নিল, তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশই প্রতারণার অভিযোগে একসময় ধরেছিল! সেটা আবার মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরপরই! আর এই দলবদল নিয়েই তৃণমূল-বিজেপিকে একসারিতে ফেলে নিশানা করেছে সিপিএম-কংগ্রেস।

সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল-বিজেপি দু’জনের কাছেই ওয়াশিং মেশিন ৷ কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর মতে, ‘‘পদ্মফুল ও তৃণমূল দু’টোই বিষ। দু’টোই ওয়াশিং পাউডারের কাজ করছে ৷’’

কে কতটা স্বচ্ছ আর দুর্নীতিপরায়ণ, তা নিয়েই এখন তৃণমূল আর বিজেপির মধ্যে যুদ্ধ। উল্টোদিকে ঘাসফুল ও পদ্মপফুলকে আক্রমণ করে বাম-কংগ্রেসের দাবি, চোরেরা জামা বদলাচ্ছে! তাই আসল পরিবর্তন কিছুই হচ্ছে না! শেষ অবধি ভোটাররা কার কথা শোনে, সেটা ভোটের ফলেই বোঝ যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget