এক্সপ্লোর

মোর্চার বনধ ‘বেআইনি’, জানাল হাইকোর্ট, আরও কোণঠাসা গুরুং

কলকাতা: এমনিতেই কোণঠাসা। অস্বস্তি আরও বাড়ল বিমল গুরুঙের। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধকে বেআইনি বলল কলকাতা হাইকোর্ট। মোর্চার ডাকা বুধবারের বনধের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা হয়। মঙ্গলবার, সেই মামলাদুটির শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত ও বিচারপতি অরিন্দম সিনহার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিতে গিয়ে বলে, ২০১৩ সালের ৭ অগাস্ট, বনধ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং অপর একটি বনধ সংক্রান্ত মামলায় ১৯৯৮ সালে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে স্পষ্ট বলা হয়, এই ধরনের বনধ বেআইনি। সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকরী করার দায় সবার উপরই বর্তায়। সেই নির্দেশের অন্যথা হলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু হতে পারে। কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ নিতে পারে। রাজ্য প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে, প্রত্যেক সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা সুনিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা পদক্ষেপ নেওয়ার তাই তাদের নিতে হবে। এরপরই মুর্শিদাবাদের প্রশাসনিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বনধকে বেআইনি ঘোষণা করেছে আদালত। পাহাড়ের মানুষের কাছে আবেদন, আর বনধের রাজনীতি করতে দেবেন না। বনধ-অবরোধের মতো ধ্বংসাত্মক রাজনী আর নয়। রাজ্যের স্বরাষ্ট্রসচিব মলয় দে বলেন, জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা করছে। শুনানিতে, মামলাকারীদের আইনজীবীরা দাবি করেন, মোর্চার ডাকা বনধকে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করুক আদালত। কারণ, বনধে সাধারণ মানুষের ক্ষতি হয়। পুজোর মুখে পাহাড়ের পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে, হাইকোর্টের এ দিনের নির্দেশে মোর্চার উপর চাপ আরও বাড়ল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget