এক্সপ্লোর

সুকনা: কর্নেলের স্ত্রীর সঙ্গে সম্পর্ক, ১০ বছর সিনিয়রিটি হারালেন সেনা ব্রিগেডিয়ার

কলকাতা: অধস্তন কর্নেলের স্ত্রীয়ের সঙ্গে প্রেমের খেসারত দিতে হল সেনার ব্রিগেডিয়ারকে। তাঁর ১০ বছর সিনিয়রিটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল সেনার জেনারেল কোর্ট মার্শাল।

এর ফলে, ওই ব্রিগেডিয়ার পদমর্যাদার অফিসার কর্মরত থাকলেও মেজর জেনারেল র‌্যাঙ্কে পদোন্নতি পাবেন না। অভিযুক্ত ব্রিগেডিয়ারের নাম প্রকাশ না করা হলেও, এটা জানা গিয়েছে, তিনি কর্মরত ছিলেন পশ্চিমবঙ্গের সুকনায়, চিন-সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর ৩৩ কোরে।

এক সেনা অফিসার জানান, সহ-অফিসারের স্ত্রীর আবেগকে হাতিয়ার করে তাঁর সঙ্গে যৌন-সম্পর্ক স্থাপন করা অত্যন্ত ঘৃণ্য কর্ম। সেনার কাছে এটি ভীষণই গর্হিত অপরাধ। বাহিনী এধরনের অপকর্ম একেবারেই বরদাস্ত করে না।

তিনি যোগ করেন, সাধারণত, যে অফিসাররা এধরনের কাণ্ডে দোষী সাব্যস্ত হন, তাঁদের অবিলম্বে বরখাস্ত করা হয়। কখনও পেনসন ও অন্যান্য সুযোগ-সুবিধেও দেওয়া হয় না। কিন্তু, ব্রিগেডিয়ার নিজের অপরাধ স্বীকার করেছেন বলে তাঁর ক্ষেত্রে কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছে সেনা।

জানা গিয়েছে, ব্রিগেডিয়ারের বিরুদ্ধে ব্যভিচার, সরকারি নথি জাল করা এবং সেনা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা লঙ্ঘন করা সহ মোট ১৩টি অভিযোগ আনা হয়। কোর্ট মার্শাল বসে বিনাগুড়িতে। বিচারকমণ্ডলীর নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল পদমর্যাদার অফিসার। ছিলেন আরও ৬ ব্রিগেডিয়ার পদমর্যাদার অফিসারও। এর আগে, অভিযুক্তের বিরুদ্ধে কোর্ট অফ এনক্যোয়ারিও হয়।

প্রসঙ্গত, গত কয়েক বছরে এধরনের অভিযোগ একাধিকবার উঠেছে সামরিক বাহিনীতে। ঊর্ধ্বতন অফিসারের স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রাখার জন্য এক ফাইটার পাইলটকে বরখাস্ত করে বায়ুসেনা। একইভাবে, দুই কম্যান্ডার পদমর্যাদার অফিসারকে বরখাস্ত করে নৌসেনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget