এক্সপ্লোর

Calcutta HC on SSC: এসএসসি গ্রুপ ডি ‘দুর্নীতি’ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৩ সপ্তাহের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। স্থগিতাদেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত।

 

কলকাতা: এসএসসি গ্রুপ ডি ‘দুর্নীতি’ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চের  নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৩ সপ্তাহের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। স্থগিতাদেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত।  স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদকে নিয়োগ সংক্রান্ত সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নথি সিল করে আজকের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে নথি । আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। 

এদিনের শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়ালে বলা হয়,  ‘রাজ্য পুলিশ থাকতে মামলার ভার সিবিআইকে দেওয়া ঠিক নয়। পুলিশ কাজ করতে না পারলে বিচার করে দেখা যেত।

আদালতে রাজ্যের পক্ষ থেকে বলা হয়,  ‘পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ কাজ করেনি, এমন কোনও অভিযোগও নেই।তদন্ত করার কোনও আবেদন মামলাকারীরা করেননি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করার বিষয়ে কমিশন সহমত ছিল। লখিমপুর খেরির ঘটনাতেও সিবিআই তদন্তের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে।

এ ব্যাপারে বিচারপতি প্রশ্ন করেন, কোনও বিভাগীয় তদন্ত হচ্ছে কি?     রাজ্যের পক্ষ থেকে বলা হয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশনামা বলা হয়েছে,  মানুষের আস্থা অর্জনের জন্য সিবিআই অনুসন্ধান দেওয়া হয়েছে। এ ব্যাপারে রাজ্যের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, ‘রাজ্যের পুলিশের ওপর কি মানুষের আস্থা নেই?’ রাজ্যের পক্ষ থেকে বলা হয়, দুর্নীতি কড়া হাতে মোকাবিলা করতে হবে বলে বলা হয়েছে।

বিচারপতি মন্তব্য করেন, একদমই, সেটাই করা উচিত।  

বিচারপতি টন্ডন বলেন,   কে, বা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেটাই আসল প্রশ্ন ।

কমিশনের পক্ষ থেকে বলা হয়, আমরা কোনও তদন্তের বিরুদ্ধে নই।

আপনারা কি সিবিআই অনুসন্ধানের বিরুদ্ধে? কমিশনকে প্রশ্ন করেন বিচারপতি। এর জবাবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আমরা সিঙ্গল বেঞ্চেই আপত্তির কথা জানিয়েছিলাম । আদালত মনোনীত পুলিশের সর্বোচ্চ আধিকারিকদের দিয়ে তদন্তে প্রস্তুত।

উল্লেখ্য, স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে, সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ।

গতকাল মঙ্গলবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে গিয়েছিল তারা।মামলা দায়েরের অনুমতি ও বুধবার শুনানির আর্জি জানায় তারা। যে আবেদনের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে, তা জানাতে বলা হয়। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget