এক্সপ্লোর

নারদকাণ্ডের চার্জশিটে মন্ত্রী-বিধায়কদের নাম, সিবিআই-ইডিকে বিধানসভায় তলব অধ্যক্ষর

বিধানসভার অধ্যক্ষের অফিস সূত্রে দাবি, বিধায়ক বা সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সংশ্লিষ্ট বিধানসভা বা লোকসভার অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন হয়।


কলকাতা:   বিধানসভার অধ্যক্ষেপ সম্মতি না নিয়ে  নারদকাণ্ডে সিবিআই ও ইডির চার্জশিটে জনপ্রতিনিধিদের নাম দেওয়া নিয়ে আইন লঙ্ঘিত হয়েছে। এই অভিযোগে এবার দুই কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ২২ সেপ্টেম্বর সিবিআই-ইডির ২ অফিসারকে বিধানসভায় তলব করলেন তিনি।  ডিএসপি-সিবিআই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-ইডিকে বিধানসভায় তলব করা হয়েছে।  দুপুর ১টায় বিধানসভায় হাজির হতে অধ্যক্ষ চিঠি দিয়েছেন বলে জানা গেছে। 

নারদকাণ্ডের চার্জশিটে মন্ত্রী-বিধায়কের নাম দেওয়া নিয়ে আইন লঙ্ঘনের অভিযোগে  ডিএসপি-সিবিআই সতেন্দ্র সিংহ ও  অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইডি রথীন বিশ্বাসকে বিধানসভায় তলব করা হয়েছে।  ‘তাঁকে না জানিয়ে চার্জশিটে মন্ত্রী-বিধায়কের নাম থাকায় বিধানসভার অসম্মান হয়েছে।’  চার্জশিটে ফিরহাদ হাকিম-সুব্রত মুখোপাধ্যায়-মদন মিত্রের নাম থাকায় মনে করছেন অধ্যক্ষ।

নারদ মামলায় সিবিআই ও ইডি-র চার্জশিট জমা প্রসঙ্গে এই অভিযোগ তুলে, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।  তাঁকে কেন আগাম অবহিত করা হয়নি এবং তাঁর অনুমতি না নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়েছে, সে ব্যাপারে বিধানসভায় হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন অধ্যক্ষ।

সিবিআইয়ের পরে নারদকাণ্ডে চার্জশিট দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটেই পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম,পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের নাম রয়েছে।

বিধানসভার অধ্যক্ষের অফিস সূত্রে দাবি, বিধায়ক বা সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সংশ্লিষ্ট বিধানসভা বা লোকসভার অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি।

কেন সেই নিয়ম লঙ্ঘিত হল? কেন চার্জশিট জমা দেওয়ার আগে অধ্যক্ষের অনুমতি নেওয়া হল না?   সেই কারণ জানতে চেয়েই এবার দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। চিঠিতে দুই কেন্দ্রীয় সংস্থার দুই অফিসারকে তলব করা হয়েছে। 

গত পয়লা সেপ্টেম্বর বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি। ৩ জনপ্রতিনিধি-সহ মোট ৫ জনকে আগামী ১৬ নভেম্বর হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে সমনের চিঠি পৌঁছয় বিধানসভার অধ্যক্ষের কাছে। যদিও সেই চিঠি গ্রহণ করেনি বিধানসভার অধ্যক্ষের অফিস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget