এক্সপ্লোর

Chinese Citizens Arrested: গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে ব্যবহার হত সিম, জেরায় স্বীকার ধৃতের

ধৃতের চিনা যুবকের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন ছাড়াও মিলেছে বাংলাদেশ ও ভারতে দুটি এবং চিনের ২টি সিমকার্ড।

মাসদা: ব্লু কর্নার নোটিস জারি হয়েছিল। চিনের সেই যুবকই বাংলাদেশ হয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়েছে বিএসএফের জালে। অন্তর্বাসের আড়ালে ভারতীয় সিম চিনে নিয়ে যেত সে। সেই সিম ব্যবহার করে হ্যাক করা হত অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ধৃতকে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে দাবি BSF সূত্রে। 

সিনেমার পর্দায় দিল্লির চাঁদনিচক থেকে সিধুর চিনে পাড়ি দেওয়ার পিছনে ছিল আজব সব কারণ। আর বাস্তবে এক চিনা নাগরিকের ভারতে আসার পিছনে উঠে আসছে একের পর এক অপরাধমূলক তথ্য। 

৩৬ বছরের হান জুনওয়ে। চিনের হেবেই প্রদেশের বাসিন্দা। বৃহস্পতিবার ভোররাতে মালদায় ভারত-বাংলাদেশের সীমান্ত মিলিক সুলতানপুর থেকে তাঁকে গ্রেফতার করে BSF। BSF-এ বিবৃতি দিয়ে দাবি করেছে, হান জুনওয়ে একজন ভয়ঙ্কর অপরাধী। 

বিভিন্ন ব্যাঙ্ক প্রতারণার সঙ্গে সে জড়িত ছিল বলে BSF সূত্রে দাবি করা হচ্ছে। তাঁর নামে ব্লু কর্নার নোটিস জারি করা হয়। সম্প্রতি ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে সান জিয়াং নামে একজনকে, লখনউ থেকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। 

এবার জালে ধরা পড়ল তার ব্যবসায়িক অংশীদার হান জুনওয়ে। ধৃতের চিনা যুবকের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন ছাড়াও মিলেছে বাংলাদেশ ও ভারতে দুটি এবং চিনের ২টি সিমকার্ড। পাওয়া গেছে ডলার, বাংলাদেশি ও ভারতীয় নোট। মিলেছে ডেবিট ও ক্রেডিট কার্ড সোয়াইপ করার ৫টি POS যন্ত্র সহ বেশকিছু জিনিস। পাওয়া গেছে তাঁর পাসপোর্টও। 

শুক্রবার কালিয়াচক থানার পুলিশের হাতে ধৃতকে তুলে দেয় BSF। রাজ্য পুলিশের পাশাপাশি তাঁকে জেরা করছে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখার অফিসাররাও। BSF ও পুলিশ সূত্রে দাবি, ধৃতকে জেরা করে জানা গেছে, সে এর আগেও চারবার ভারতে এসেছিল। 

২০১০ সালে হায়দরাবাদ, এবং ২০১৯ থেকে ৩ বার দিল্লি গিয়েছিল। ২০২০ সালে প্রায় 8 কোটি টাকা দিয়ে গুরুগ্রামে ‘স্ট্রার স্প্রিং’ নামে একটি হোটেলও কেনে সে। BSF-এর তরফে আরও দাবি করা হচ্ছে, জাল নথি ব্যবহার করে প্রায় ১৩০০ ভারতীয় সিম চিনে নিয়ে গেছিল ধৃত যুবক।

শুধু তাই নয়, অন্তর্বাসের আড়ালে সিম নিয়ে যেত বলে জেরায় স্বীকার করেছে ধৃত যুবক। এই সিমগুলি অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে ব্যবহৃত করা হত। বিএসএফ সূত্রে দাবি, ২ জুন ব্যবসায়িক ভিসায় বাংলাদেশের রাজধানী ঢাকায় পা রেখেছিল হান জুনওয়ে। সেখানে চিনা বন্ধুর সঙ্গেই থাকত সে। 

৮ জুন, সে চাঁপাই নবাবগঞ্জে যায়। সেখানে একটি হোটেলে ওঠে। চিন থেকে ভারতের ভিসা পাচ্ছিল না বলে, বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে। নদী পেরিয়ে সে এ দেশে ঢুকে পড়েছিল বলে বিএসএফ সূত্রে দাবি।

মালদার চিনা নাগরিককে গ্রেফতার ঘটনায় দানা বাঁধছে রহস্য। ভারত বাংলাদেশ সীমান্তের মালিক সুলতানপুর এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ। পরে তাকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রচুর ভারতীয় সিমকার্ড সে জোগাড় করে বলে পুলিশ সূত্রে দাবি।  সাইবার অপরাধ না ব্যাঙ্ক জালিয়াতি, নাকি অন্য কোনও উদ্দেশ্য নিয়ে সে এই কাজ করেছে, তা জানার চেষ্টা চলছে।

হান জুন উই নামে ওই চিনা নাগরিককে জেরা করতে আসছে এনআইএ। আসছে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডও। কারণ, গত জানুয়ারিতে হানের এক সঙ্গী সান জিয়াংকে গ্রেফতার করে লখনউয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড।  প্রাথমিক জেরায় হান জানিয়েছে, সে ভারতে ব্যবসা করতে চায়। তাই গবেষণার উদ্দেশ্যে সে ২০০৯ সাল থেকে প্রায় প্রতি বছরই ভারতে আসছে। তার দাবি, বাংলাদেশে এসে নদী পেরিয়ে সে ভারতে ঢোকে। তবে সে না বুঝেই ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে বলে দাবি ওই চিনা নাগরিকের। সূত্রের খবর, গতবছর গুড়গাঁওতে প্রায় ৪ কোটি টাকা দিয়ে হোটেল কিনেছিল হান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget