এক্সপ্লোর

Coal Smuggling Scam:  আজ কয়লাকাণ্ডে সিবিআইয়ের সামনে অভিষেকের শ্যালিকার স্বামী-শ্বশুর, চিটফান্ড মামলায় মুখোমুখি পার্থ

কয়লা ও চিটফান্ডকাণ্ডে তত্পর সিবিআই ও ইডি...

প্রকাশ সিন্হা, কলকাতা:  কয়লা ও চিটফান্ডকাণ্ডে তৎপর সিবিআই ও ইডি।

আজ নিজাম প্যালেসে সিবিআই দফতরে কয়লাকাণ্ডের তদন্তে তলব করা হয়েছে অভিযেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার স্বামী অঙ্কুশ অরোরা ও শ্বশুর পঙ্কজ অরোরাকে। 

কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এর আগে মেনকা গম্ভীরকে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই বিষয়ে আরও তথ্য জানার প্রয়োজন আছে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। তাই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুর এবং স্বামীকে তলব করা হয়েছে।

 

 

কয়লা পাচারকাণ্ডে এর আগে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, ওই অফিসার সম্পর্কে কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর আত্মীয়। এর আগে তাঁকে গরু পাচারকাণ্ডেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

এছাড়া, গত পরশু, অর্থাৎ শনিবার, কয়লা পাচারকাণ্ডে লালা-ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ী রণধীর সিং-কে অন্ডালের কাজোড়া এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি। 

কয়লাকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি সিআইডি-ও তদন্ত শুরু করে। দুর্গাপুর, আসানসোলের বেশ কয়েকটি বেআইনি কয়লা খনিতে যান সিআইডি-র তদন্তকারীরা। কথা বলেন ইসিএলের আধিকারিকদের সঙ্গে। 

সিআইডি সূত্রে খবর, কয়লা পাচারে এলাকা ভাগ করা ছিল। মূলতঃ নিউ কাজোড়া এলাকায় বেআইনি খনি থেকে কয়লা তুলে বাইরে পাচার করতেন ব্যবসায়ী রণধীর সিং। 

 

 

সিআইডি-র দাবি, খনি শ্রমিকদের কাছ থেকে তাঁর নাম জানা যায়। তল্লাশি অভিযান চলাকালীন গা ঢাকা দেন রণধীর সিং। গোপন সূত্রে গতকাল তাঁর বাড়ি ফেরার খবর পেয়ে হানা দেন সিআইডি-র গোয়েন্দারা। কয়লা পাচারে অভিযুক্ত ওই ব্যবসায়ীকে বাড়ি থেকেই পাকড়াও করা হয়। 

অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে আজই ডাকা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আইকোর চিটফান্ড মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই অফিসাররা।

পাশাপাশি, সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তলব করা হয়েছে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে। চ্যানেল বিক্রি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget