এক্সপ্লোর

Coal Scam: কয়লা পাচারকাণ্ডে সিআইডি হেফাজতে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী

CID arrests a businessman in coal smuggling case. | কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতার।

প্রকাশ সিনহা ও মনোজ বন্দ্যোপাধ্যায়, অণ্ডাল: কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতার। পশ্চিম বর্ধমানের অন্ডালের নিউ কাজোড়া অঞ্চলে বাড়ি থেকে ব্যবসায়ী রণধীর সিংকে গ্রেফতার করল সিআইডি। সিআইডি সূত্রে দাবি, ধৃত রণধীর ফেরার অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ। তাঁকে ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

কয়লা পাচারকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই ফেরার কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে তারা। এরইমধ্যে কয়লাকাণ্ডের তদন্তে নেমেছে সিআইডি-ও। সিআইডি সূত্রে খবর, তদন্তে নেমে দুর্গাপুর, আসানসোলের বেশ কয়েকটি কয়লাখনিতে যান তদন্তকারীরা। কথা বলেন ইসিএলের আধিকারিকদের সঙ্গে। সেই সূত্রেই রণধীরের নাম উঠে আসে। সিআইডি সূত্রে দাবি, ফেরার লালার ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর। জামুড়িয়ার নিউ কাজোড়া এলাকায় বেআইনি কয়লা পাচার কারবারের দায়িত্ব রণধীরের হাতেই লালা ছেড়ে দিয়েছিলেন বলে সিআইডি সূত্রে দাবি। সিআইডি-র তল্লাশি অফিযান শুরু হতেই রণধীর গা ঢাকা দেন। গোপন সূত্রে গতকাল তাঁর বাড়ি ফেরার খবর পান গোয়েন্দারা। সেখান থেকেই রণধীরকে গ্রেফতার করা হয়।

সিবিআই একাধিক কয়লা ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করলেও এখনও রণধীরকে জিজ্ঞাসাবাদ করেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, লালা ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের তোড়জোড় শুরু করেছিল সিবিআই। সেই সময়ই তাঁকে গ্রেফতার করল সিআইডি। 

এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল চাপানউতোর। পশ্চিম বর্ধমানের বিজেপি সম্পাদক শ্রীরূপ চক্রবর্তী বলেছেন, ‘সিবিআই তদন্ত চালাচ্ছে। এর মাঝে সিআইডি গ্রেফতার করল যাতে একে আড়ালে রাখা যায়। ভাইপোর কাছ অবধি পৌঁছনো না যায়। শিখিয়ে-পড়িয়ে নেওয়ার জন্যই এই গ্রেফতারি।’

পাল্টা পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতা ও এবারের বিধানসভা ভোটে প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, ‘রণধীর সিংহ গ্রেফতার হওয়ায় ভাল হয়েছে। রাজ্য সরকার পাচার আটকাতে তত্‍পর। কয়লা পাচারকারীরা আজকাল রাজনীতিতে আসছে। গ্রেফতারি ইচিবাচক দিক।’

আজ দুর্গাপুর আদালতে তোলা হলে রণধীরকে ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Dilip Ghosh: মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?

ভিডিও

Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget