এক্সপ্লোর

Covid 19 Updates:: দিনহাটা মহকুমা হাসপাতালে একই মহিলাকে ২৮ দিনের মাথায় দুই ভিন্ন ভ্যাকসিনের ডোজ দেওয়ার অভিযোগ

Vaccine controversy at Dinhata Sub Divisional Hospital. | দু’টি ভিন্ন ভ্যাকসিন নিয়ে আতঙ্কে ভুগছেন ওই মহিলা। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে ভ্যাকসিন বিভ্রাট। প্রথম ডোজ কোভ্যাকসিন, দ্বিতীয় ডোজ কোভিশিল্ড! প্রথম ডোজ ভ্যাকসিন পেতেই যেখানে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, সেখানে একই মহিলাকে ২৮ দিনের মাথায় দুই ভিন্ন ভ্যাকসিনের ডোজ দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। দু’টি ভিন্ন ভ্যাকসিন নিয়ে আতঙ্কে ভুগছেন ওই মহিলা। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখনও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

দিনহাটার বাসিন্দা বছর ৩০-এর জয়া নারায়ণ রায়ের দাবি, ১০ জুন কোভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। ঠিক ২৮ দিন পর বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ নিতে আসেন তিনি। প্রথম ডোজের টোকেন না দেখেই তাঁকে ভ্যাকসিন দেন নার্স! টিকা প্রদান কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর তিনি জানতে পারেন, এদিন কোভ্যাকসিন দেওয়া বন্ধ রয়েছে। সন্দেহ হওয়ায় নার্সকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, তাঁকে কোভিশিল্ডের ডোজ দেওয়া হয়েছে। তড়িঘড়ি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান এই মহিলা। তিনি রীতিমতো আতঙ্ক ভুগছেন। তাঁর কিছু হলে কে দায় নেবে, সেই প্রশ্নও তুলছেন তিনি। 

দিনহাটা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার জানিয়েছেন, ’আমাদের কাছে লিখিত অভিযোগ এলে ব্যবস্থা নেব।’

কিছুদিন আগে উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। এই ঘটনা ঘটে সিদ্ধার্থ নগর জেলার বারহনি প্রাথমিক স্বাস্থ্য অঞ্চলে। আউদাহি কলন গ্রামের ২০ জন বাসিন্দাকে প্রথমে কোভিশিল্ড দেওয়া হয়। কিন্তু গত ১৪ মে তাঁদের কোভ্যাকসিন দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীদের গাফিলতির ফলেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পরেই স্বাস্থ্যকর্মীরা একে অপরকে দোষারোপ করতে শুরু করেন। দু’রকম ভ্যাকসিন নেওয়ার পর এখনও পর্যন্ত কারও স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানা যায়নি। কিন্তু সবাই এই ঘটনায় আতঙ্কে রয়েছেন। ভ্যাকসিন আদৌ কাজ করবে কি না, সেই প্রশ্নও তুলছেন অনেকে। সিদ্ধার্থ নগর জেলার চিফ মেডিক্যাল অফিসার সন্দীপ চৌধুরী এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন। তাঁর দাবি, স্বাস্থ্যকর্মীদের গাফিলতির ফলেই এই ঘটনা ঘটেছে।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget