এক্সপ্লোর

Cooch Behar: কোচবিহারে পেট্রোল পাম্পের কর্মীকে বন্দুক দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

Cops have started probe. | জনবহুল এলাকায় গ্রাহকদের সামনে এই ঘটনা ঘটায় আতঙ্কিত পেট্রোল পাম্প কর্তৃপক্ষ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করেছে পেট্রোল। নাজেহাল ক্রেতারা। এরই মধ্যে পেট্রোল কেনার নাম করে কোচবিহারে পাম্পে হানা দুষ্কৃতীর। বন্দুক দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ। এই ঘটনা ঘটেছে শহর লাগোয়া খুটামারা এলাকায়।

কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কের ধারে আছে একটি পেট্রোল পাম্প। অভিযোগ, ওই পাম্পে এসে পেট্রোল কেনার পরেই কোমরে গোঁজা বন্দুক তাক করে ড্রয়ার থেকে টাকা লুঠ করে চম্পট দেয় ওই যুবক। কেউ কিছু বুঝে ওঠার আগে কয়েক মিনিটের মধ্যে ঘটে যায় গোটা অপারেশন। হতবাক হয়ে যান ওই পেট্রোল পাম্প কর্মীরা। 

সুমন বর্মন নামে ওই পেট্রোল পাম্পের এক কর্মী জানিয়েছেন, ‘এক যুবক এসে বলে গাড়িতে তেল শেষ হয়ে গেছে। তেল ভরে চলে যাওয়ার পর সে আবার ফিরে আসে। বন্দুক বের করে এক কর্মীর দিকে তাক করে ড্রয়ার থেকে টাকা ছিনিয়ে নেয়।’

জনবহুল এলাকায় গ্রাহকদের সামনে এই ঘটনা ঘটায় আতঙ্কিত পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। এই ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার  জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

একে একে পশ্চিমবঙ্গের সব জেলায় পেট্রোলের দাম সর্বকালীন রেকর্ড গড়ে ১০০ টাকা পেরিয়ে গেছে। সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যেই বৃহস্পতিবারও বাড়ল পেট্রোপণ্যের দাম। লাগামছাড়া মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের। ঊর্ধ্বমুখী কেরোসিনের দামও। ৩০ মে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট শেষ হয়। ভোট মিটতেই তার পর থেকে এদিন পর্যন্ত ৩৮ বার বাড়ল পেট্রোলের দাম। সেঞ্চুরি পার করেও, তা থামার লক্ষণ নেই। মানুষ চাইছে পরিত্রাণ, আর তার উপর লাগাতার চাপানো হচ্ছে বোঝা। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১০০ টাকা ৬২ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ১৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম ৯২ টাকা ৬৫ পয়সা। জেলাগুলিতেও একই অবস্থা। এরই মধ্যে পেট্রোল পাম্পে দুষ্কৃতী হামলায় কোচবিহারে আতঙ্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget