এক্সপ্লোর

Coochbehar: কোচবিহারে জেলা তৃণমূল সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের

কোচবিহারে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়ের পৈতৃক বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এনেছে জেলা বিজেপি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়ের পৈতৃক বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও গুলি চলার ঘটনায় কেউ আহত হননি। 

কোচবিহারের জীরানপুর এলাকায় পার্থপ্রতিমের পৈত্রিক বাড়ি। সেখানে যদিও এদিন ছিলেন না তিনি। তিনি কোচবিহারের রানীবাগানে তাঁর অন্য একটি বাড়িতে ছিলেন। ঘটনার সময় জীরানপুরের বাড়িতে ছিলেন পার্থপ্রতিমের অসুস্থ বাবা, মা। অভিযোগ, রবিবার দুপুরে আচমকাই একটি মারুতি ভ্যান এসে তাঁদের বাড়ির সামনে দাঁড়ায়। সেই ভ্যানে বেশ কয়েকজন দুষ্কৃতী ছিল। তাঁরা পার্থ প্রতিমের বাড়িতে আচমকাই ঢুকে পড়েন। দরজায় ধাক্কা দিয়ে ঘরে ঢোকেন দুষ্কৃতীরা। মোট ৫-৬ জন দুষ্কৃতী ছিল বলে জানা গিয়েছে। অতর্কিত এরকম আক্রমণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পার্থপ্রতিমের মা- বাবা। তবে তাঁরা বাইরে বেরিয়ে এলেও কাউকে দেখতে পাননি। 

ঘটনার খবর পেয়েই বাড়িতে চলে আসেন পার্থপ্রতিম রায়। তাঁর বাড়িতে পৌঁছোয় কোতোয়ালি থানার পুলিশও। উদ্ধার হয়েছে একটি গুলির খোল। সূত্রের খবর, কিছুদিন ধরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব পড়েছে জীরানপুরে। এর জেরে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে কিছুদিন আগে। সেই ঘটনারই রেশ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পার্থপ্রতিম জানিয়েছেন, 'আমি ঘটনার সময় বাড়িতে ছিলাম না। আমার অসুস্থ বাবা- মা ছিলেন। তাঁরা ঘটনায় খুব আতঙ্কিত হয়ে গিয়েছেন। আমি পুরো ঘটনা পুলিশকে জানিয়েছি। কে বা কারা ঘটনা ঘটিয়েছে জানি না।'

এদিকে দিনে দুপুরে এভাবে তৃণমূল নেতার বাড়িতে গুলি চলার ঘটনায় বিজেপি পালটা বিঁধেছে তৃণমূলকে। বিজেপির জেলা সভানেত্রী ও তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় বলেন, 'তৃণমূলের জেলা সভাপতির বাড়িতেই ভরদুপুরে এভাবে গুলি চলার ঘটনা হচ্ছে। এর থেকেই পরিষ্কার যে এলাকায় তৃণমূলের সন্ত্রাস কীভাবে বেড়ে চলেছে। এটা পুরোটাই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের প্রমাণ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget