এক্সপ্লোর

Coochbehar: একই অফিসে দু’বার উঠল তৃণমূলের পতাকা, শহিদ স্মরণ ঘিরে কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের উত্তোলন করা দলীয় পতাকা খুলে ফের পতাকা তুললেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: একুশে জুলাইয়ে শহিদ স্মরণ ঘিরে কোচবিহারে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল।  এক ঘণ্টার ব্যবধানে একই অফিসে দু’বার উঠল তৃণমূলের পতাকা। 

প্রথমে অনুগামীদের নিয়ে জেলা কার্যালয়ের বাইরে দলীয় পতাকা উত্তোলন করলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়। এক ঘণ্টার মধ্যে কার্যালয় থেকে খুলে ফেলা হল জেলা সভাপতির তোলা পতাকা। অনুগামীদের নিয়ে নতুন করে পতাকা তুললেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। 

রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের দাবি, বুধবার সকাল দশটায় জেলা অফিসে সবাইকে নিয়ে পতাকা উত্তোলনের কথা ছিল। কিন্তু কাউকে না জানিয়ে আগেভাগেই, জেলা সভাপতি পতাকা তুলে দেন।

কোচবিহার তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক খোকন মিঞা বলেন, পার্থপ্রতিম রায়ের অফিস থেকে ফোন করে আমাকে জানানো হয় ১০টায় পতাকা উত্তোলন হবে, সেইমতো রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা বলি সবাই মিলে করব, কিন্তু আচমকা পার্থপ্রতিম রায় পতাকা উত্তোলন করে চলে গেলেন, দলকে নালিশ জানাব,কীসের ভয়ে এটা করলেন উনি।

একই অফিসে দু’বার পতাকা উত্তোলনে বিতর্কের কিছু নেই বলে দাবি তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের। তিনি বলেন, কোনও বিতর্ক হয়নি, জেলা কার্যালয়ে সভাপতি পতাকা তুলেছে, পরবর্তীতে রাজ্য সহ সভাপতি আয়োজন করেছে, আমার বহু কর্মসূচি তাই ওই কর্মসূচিতে থাকতে পারিনি, দশটায় কোনও কর্মসূচি ছিল না, সমন্বয়ে সমস্যা হয়েছে, সকলে মিলে  ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

শহিদ স্মরণ ঘিরে তৃণমূলের কোন্দল সামনে চলে আসায় কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি বিজেপি। নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে প্রায় ২ দশক, কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। লোকসভা ভোটের পর, তাঁকে সরিয়ে পার্থপ্রতিম রায়কে জেলা সভাপতি করার পর থেকে দুই নেতার মতবিরোধ প্রকাশ্যে এসেছে।

বিধানসভা ভোটে জেলার ৯টি আসনের মধ্যে মাত্র দু’টি পেয়েছে তৃণমূল। কোচবিহারে খারাপ ফলের পরেও, কোন্দল থামছে না শাসক দলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : শহরাঞ্চলে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫দিনের আগে রান্নার গ্যাসের বুকিং নয়, নতুন নির্দেশ কেন্দ্রের
শহরাঞ্চলে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫দিনের আগে রান্নার গ্যাসের বুকিং নয়, নতুন নির্দেশ কেন্দ্রের
Modi On LPG Crisis:
"LPG নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে কিছু লোক ", এবার গ্যাসের সংকট নিয়ে মুখ খুললেন মোদি
News Live :'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget