এক্সপ্লোর

Bengal Partial Lockdown: 'গত লকডাউনে অনেকের ক্ষতি হয়েছিল, ভেঙে পড়েছিল অর্থনীতি', মন্তব্য দিলীপের

'এবার যাতে পুরোপুরি লকডাউন না হয়, তার চেষ্টা করতে হবে', বলেছেন বিজেপি রাজ্য সভাপতি

কলকাতা: রাজ্যে ফিরল গতবছর মার্চের স্মৃতি! শুক্রবারই নবান্নের তরফে বাজারগুলিতে আংশিক লকডাউনের ঘোষণা করা হয়। 
বলা হয় সকালে শুধুমাত্র ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার।

সেই অনুযায়ী, আজ থেকে রাজ্যে কার্যকর হয়েছে আংশিক লকডাউনের নিয়ম। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে অচিরে অদূর ভবিষ্যতে হয়ত পুরো লকডাউন হতে পারে। 

এই প্রেক্ষিতে, পুরো লকডাউনের বিপক্ষে মতামত জানিয়েছেন দিলীপ ঘোষ। জানান, পুরো লকডাউন এড়ানোর চেষ্টা করতে হবে। এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, গতবার লকডাউনে অনেকের ক্ষতি হয়েছিল। ভেঙে পড়েছিল অর্থনীতি। এবার যাতে পুরোপুরি লকডাউন না হয়, তার চেষ্টা করতে হবে।

দেশের পাশাপাশি রাজ্যেও থাবা বসিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। রাজ্যজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। প্রথমবার রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হল ৯৬ জনের। করোনা সংক্রমণ রাজ্যে ছড়িয়ে পড়ার পর থেকে একদিনে একসঙ্গে এত মৃত্যু হয়নি!

একদিনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪১১ জন। সংক্রমণে ভয়াবহ পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার। পরিস্থিতিতে লাগাম টানতে কাল সন্ধে থেকে আংশিক লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, রেস্তোরাঁ, বার, বিউটি পার্লার, স্পা, জিম, স্পোর্টস কমপ্লেক্স ও সুইমিং পুল। সকাল-বিকেল মিলিয়ে মাত্র ৫ ঘণ্টা খোলা থাকবে দোকান, বাজার। 

শুধুমাত্র ওষুধের দোকান ও মুদিখানাকে ছাড়ের আওতায় রাখা হয়েছে। চালু থাকবে হোম ডেলিভারি। কেনাকাটা করা যাবে অনলাইনে। 

পাশাপাশি, সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা সংক্রান্ত অথবা বিনোদনমূলক জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। 

যদিও, অনেক জায়গায় দেখা গেল উল্টো ছবি। কোথাও বাজারের বাইরে মাইকে সতর্কতামূলক প্রচার করছেন জোড়াবাগান থানার পুলিশ কর্মীরা। ভেতরে শিকেয় দূরত্ব বিধি!

কোথাও, ঘড়ির কাটায় দশটা পেরিয়ে গেলেও, কিন্তু তবুও দেদারে চলেছে কেনাকাটা। 

কোথাও পুলিশ এসে দোকান বন্ধ করে। তো কোথাও আবার ব্যবসায়ীরা নিজেরাই একে অপরকে সতর্ক করে দোকান বন্ধ করায়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget