এক্সপ্লোর

Coronavirus Update: সাতগাছিয়ায় ১২ ঘণ্টা, খড়্গপুরে ১০ ঘণ্টা ; করোনায় মৃতদের দেহ নিয়ে চূড়ান্ত হয়রানি পরিবারের

করোনার মৃতদেহ নিয়ে হয়রানির ঘটনা নতুন নয়। এর আগেও কখনও কৃষ্ণনগর, কখনও হাওড়া, কখনও আবার খাস কলকাতা । ঘণ্টার পর ঘণ্টা করোনা রোগীর দেহ নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে সর্বত্রই। 

 

কলকাতা : পাতিপুকুর, হাওড়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া। ফের মৃতদেহ নিয়ে হয়রানির অভিযোগ। পরিবার সূত্র খবর, গতকাল ভোর ৫টায় আর্যপাড়া এলাকায় করোনা আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ কেউ মৃতদেহ উদ্ধার করেনি বলে অভিযোগ করেছে মৃতার পরিবার। প্রায় ১২ ঘণ্টা পর দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। বজবজের ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উদ্যোগেই দেহ নিতে আসা হয়েছে বলে খবর। এরপরে মহেশতলায় শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধার। যদিও পুলিশের দাবি, বৃদ্ধার মৃত্যু সংক্রান্ত কোনও তথ্যই মেলেনি। 

একই ছবি খড়্গপুরেও। সেখানে ১০ ঘণ্টা ধরে পড়ে রইল করোনা আক্রান্তের মৃতদেহ। খড়্গপুরের বলরামপুরে ঘটনাটি ঘটেছে। পরিবারের অভিযোগ, এদিন ভোর ৫টা নাগাদ করোনা আক্রান্ত গোবিন্দ মিশ্রের মৃত্যু হয়। ফোন করে প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। 

দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও কেউ আসেনি বলে দাবি করেছে মৃতের পরিবার। প্রায় ১০ ঘণ্টা বাড়িতেই মৃতদেহ পড়ে থাকার পর দুপুর ৩টে নাগাদ মৃতদেহ নিয়ে যান স্বাস্থ্য দফতরের কর্মীরা। যদিও প্রশাসনের তরফে দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে খড়্গপুরের বিডিওর দাবি, খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনার মৃতদেহ নিয়ে হয়রানির ঘটনা নতুন নয়। এর আগেও কখনও কৃষ্ণনগর, কখনও হাওড়া, কখনও আবার খাস কলকাতা। ঘণ্টার পর ঘণ্টা করোনা রোগীর দেহ নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে সর্বত্রই। 

প্রশাসন দাবি করছে, করোনা সংক্রান্ত পরিষেবা নিয়ে কোনও সমস্যা নেই, তাহলে দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকার অভিযোগ উঠছে কেন? এ ক্ষেত্রে বাড়িতে মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট, করোনার রিপোর্ট ইত্যাদি একাধিক বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি করছে প্রশাসনের একাংশ। যদিও হয়রানি কমাতে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। জানানো হয়েছে, বাড়িতে মৃত্যু হলে যে চিকিৎসকের অধীনে রোগীর চিকিৎসা চলছিল সেই চিকিৎসকই ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন। 

পাশাপাশি, করোনা আক্রান্ত হয়ে যে রোগীর মৃত্যু হচ্ছে তাঁর পরিবারের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই কারণে এবার ধাপা থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করছে কলকাতা পুরসভা। ধাপাতে এসডব্লুএম-এর (SWM) একটি ঘর নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এখান থেকে করোনা রোগীর ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget