এক্সপ্লোর

Coronavirus Update: কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ সত্তরোর্ধ্ব করোনা রোগী!

সুস্থ হওয়ার জন্য যে আরোগ্য নিকেতনই ভরসা, তার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া:  গোটা দেশের মতো এরাজ্যেও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। 

সুস্থ হওয়ার জন্য যে আরোগ্য নিকেতনই ভরসা, সেই হাসপাতাল থেকেই করোনা রোগী নিখোঁজ হওয়ার অভিযোগ। হাওড়ার দাসনগরের বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতালের পর এবার পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতাল।

অভিযোগ, ভর্তির পর সেদিনই সন্ধেয় হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছেন করোনা আক্রান্ত এক রোগী। প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। 

পরিবার সূত্রে খবর,  গত রবিবার জ্বর সহ মৃদু উপসর্গ নিয়ে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি হন বাঘমুণ্ডির তুলতুলি গ্রামের বাসিন্দা মদনমোহন মাহাতো।

সোমবার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৭১ বছরের ওই রোগীকে।  

পরিবারের দাবি, মঙ্গলবার হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, সোমবার সন্ধে থেকে সন্ধান মিলছে না রোগীর। রোগী নিখোঁজের কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালের সুপার সুকোমল বিষয়ী বলেন, রোগীর খোঁজ মিলছে না। এবিষয়ে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হয়েছে।

এর আগে গত মাসে হাওড়ার দাসনগরের বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান এক করোনা রোগী। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি পুরুলিয়ায়। 

হাসপাতাল সূত্রে খবর, পুরুলিয়া মফঃস্বল থানায় রোগী নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। 

এর আগে, এপ্রিল মাসে হাওড়ার বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতাল থেকে এবার করোনা আক্রান্ত রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ঘটনাক্রমে, সেখানেও উধাও হয়ে যান সত্তরোর্ধ্ব করোনা আক্রান্ত এক রোগী! 

গত ২০ এপ্রিল হাওড়ার বাজে শিবপুরের বাসিন্দা করোনা আক্রান্ত রোগীকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, করোনা চিকিৎসার পরিকাঠামো না থাকায় সেই দিনই ভর্তি করা হয় বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতালে। ২২ এপ্রিল রাতে বাঁকড়া পুলিশ ফাঁড়ির তরফে জানানো হয় খোঁজ মিলছে না রোগীর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget