এক্সপ্লোর

Covid19 Update সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে নির্দেশিকা রাজ্যের

করোনাকালে কোনও রকম বিপর্যয় এড়াতে এই নির্দেশিকা...

কলকাতা: করোনা-কালে বিভিন্ন সরকারি হাসপাতালে চোখে পড়ছে রোগীদের ভিড়। ভ্যাকসিন নেওয়ার জন্য প্রত্যেক জায়গা লম্বা লাইন। 

এমন এক সময়ে ২ দিন আগেই কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও, তাতে কোনও প্রাণবানির ঘটনা ঘটেনি, কিন্তু ক্ষণিকের জন্য হলেও ওই দুই ঘটনায় ছড়ায় আতঙ্ক। এই ধরনের ঘটনা এড়াতেই এবার উদ্যোগী স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে সতর্ক থাকতে বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। 

বুধবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আবহে প্রতিটি হাসপাতালে চিকিত্সাধীন রোগীর সংখ্যা বেড়েছে। আগুন লাগার মতো ঘটনা ঘটলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এরপর রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য দফতরে। সমস্ত মেডিক্যাল কলেজের সুপার ও বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। 

গত মঙ্গলবার কয়েক ঘণ্টার ব্যবধানে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালের জেনারেটর রুমে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। ঘর থেকে সিলিন্ডার বের করার পরই বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, জেনারেটর রুমে ঠিকাদার সংস্থার কর্মীরা রান্না করছিলেন। সেখান থেকেই আগুন লাগে। সেই সময় তুমুল বৃষ্টি হচ্ছিল। ফলে জেনারেটর রুম থেকে বের করে আনা সিলিন্ডার থেকে আগুন ছড়াতে পারেনি। 

ওইদিন বিকেলেই এম আর বাঙুরে একটি বেসরকারি হাসপাতালের দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সে আচমকা আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে অ্যাম্বুল্যান্স। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি সরকারি অ্যাম্বুল্যান্সেও। 

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আইসিইউ-র সুবিধা যুক্ত ওই অ্যাম্বুল্যান্স থেকে রোগী নামানোর পরই তাতে আগুন লেগে যায়।  হাসপাতালের কর্মীরাই অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। 

যান্ত্রিক ত্রুটির জেরেই আইসিইউ অ্যাম্বুল্যান্সটিতে আগুন লাগে বলে অনুমান দমকলের।

 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget