এক্সপ্লোর

গরু পাচার: বসিরহাটের ব্যবসায়ীর বয়ানে অসন্তুষ্ট সিবিআই, ১২ তারিখ ফের তলব

সিবিআইয়ের দাবি, এনামুল হকের হয়ে প্রভাবশালী ব্যক্তি ও পুলিশের সঙ্গে সংযোগ রক্ষা করতেন বারিক বিশ্বাস।

কলকাতা: গরু পাচারকাণ্ডে বসিরহাটের ব্যবসায়ী বারিক বিশ্বাসের বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই। খবর পাওয়া গিয়েছে, ১২ ফেব্রুয়ারি ফের তলব করা হয়েছে এই ব্যবসায়ীকে। গতকাল সিবিআই দফতরে প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বারিক বিশ্বাসকে। সিবিআইয়ের দাবি, এনামুল হকের হয়ে প্রভাবশালী ব্যক্তি ও পুলিশের সঙ্গে সংযোগ রক্ষা করতেন বারিক বিশ্বাস। সম্প্রতি বারিক বিশ্বাসের বসিরহাটের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বারিক বিশ্বাস বহু প্রশ্নের সদুত্তর দেননি। ওই ব্যবসায়ী তথ্য গোপন করছেন বলে সিবিআই দাবি করেছে। সেই কারণেই ১২ ফেব্রুয়ারি ফের তাঁকে তলব করেছে তারা। এদিকে সিবিআই তদন্তের মাঝেই চলছে কয়লা পাচার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল যৌথ অভিযান চালায় পশ্চিম বর্ধমানের কুলটি থানা ও নিয়ামত ফাঁড়ির পুলিশ। লছিপুর এলাকা থেকে উদ্ধার হয় প্রায় ৫০ টন কয়লা। ওই কয়লা কীভাবে এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। কয়লা কেলেঙ্কারির তদন্তে নামল সিআইডি-ও। ৩৩টি মামলার মধ্যে ৩টিতে তদন্ত শুরু করেছে তারা। বারাবনি, অণ্ডাল ও পাণ্ডবেশ্বর খনিতে গিয়ে সিআইডি আধিকারিকরা খনিতে নিযুক্ত ইসিএল আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। তবে কয়লা পাচারকাণ্ডে ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার খোঁজ এখনও পায়নি সিবিআই। গতকাল সিবিআইয়ের এফআইআর খারিজের জন্য লালার আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রেলের এলাকায় সিবিআই তদন্ত চালাতে পারবে। তবে রাজ্যের এলাকায় তল্লাশির ক্ষেত্রে অনুমতি নিতে হবে রাজ্যের। আদালত জানিয়ে দিয়েছে, লালার বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআরে তারা হস্তক্ষেপ করবে না। কয়লা পাচারকাণ্ডে লালার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে একাধিক জায়গায় অভিযান চালিয়েও তাঁর হদিশ মেলেনি। গোয়েন্দাদের দাবি, তলব করা সত্ত্বেও তিনি হাজিরা দেননি সিবিআই দফতরে। এই পরিস্থিতিতে সিবিআইয়ের এফআইআর খারিজের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন লালার আইনজীবীরা। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ বুধবার নির্দেশ দিয়েছে, সিবিআইয়ের এফআইআরে কোনওরকম হস্তক্ষেপ করবে না আদালত। অর্থাৎ ওই এফআইআর বহাল থাকবে। যেহেতু কয়লা রেলে পরিবহণ করা হয় তাই, ১৯৮৯ সালের রেলওয়ে আইনে রেলের আওতাধীন এলাকা সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া আছে, সেই এলাকায় সিবিআই তদন্ত চালাতে পারবে। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় সিবিআই অফিসার পাঠিয়ে তল্লাশি অভিযান চালাতে বা তদন্ত করতে পারবে না। কিন্তু রাজ্যের এলাকায় সিবিআই সমন পাঠাতে পারবে ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget