এক্সপ্লোর

পশ্চিম মেদিনীপুরে সিপিএম নেতাকে পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল

পশ্চিম মেদিনীপুর: সিপিএম নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার খয়রুল্লা চকে। নিহত সিপিএম নেতার নাম গৌতম মিত্র। পরিবারের দাবি, মঙ্গলবার তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। খয়রুল্লা চকে আচমকাই তাঁর ওপর চড়াও হন তৃণমূল নেতা বিশ্বজিৎ কর্মকার এবং তাঁর এক সঙ্গী। অভিযোগ, গৌতম মিত্রকে তাঁরা ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন। তারপর লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর জখম অবস্থায় সিপিএম নেতাকে প্রথমে পশ্চিম মেদিনীপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। বুধবার রাতে এখানেই তাঁর মৃত্যু হয়। কিন্তু, সিপিএম নেতার ওপর এই হামলার কারণ কী? অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে আম পাড়া নিয়ে তৃণমূলের গোষ্ঠী বিবাদ। স্থানীয় সূত্রে দাবি, সম্প্রতি আম পাড়া নিয়ে তৃণমূলের দুই নেতা বিশ্বজিৎ কর্মকার এবং শম্ভু দে-র মধ্যে বিবাদ বাধে। বিশ্বজিৎ শম্ভুকে মারধর করেন বলেও অভিযোগ। এরপর শম্ভুকে নিয়ে থানায় বিশ্বজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যান সিপিএম নেতা গৌতম মিত্র। অভিযোগ, এই রাগেই বিশ্বজিৎ কর্মকার সিপিএম নেতার ওপর হামলা চালান। তৃণমূল নেতা বিশ্বজিৎ সহ দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিহত সিপিএম নেতার পরিবার। বৃহস্পতিবার বিশ্বজিতের বাড়িতে গিয়ে তাঁর দেখা মেলেনি। দরজায় তালা ঝুলছে। তৃণমূলের জেলা সভাপতির অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। স্থানীয়দের একাংশের দাবি, এই ঘটনায় পুলিশ প্রথমে অভিযোগও নিতে চায়নি। যদিও, কোতোয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশীর দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। পরিবার যখন এসেছে, তখনই অভিযোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Rally : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
Brigade Rally : রণক্ষেত্র গিরিশ পার্ক ! পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ; আহত ইন্সপেক্টর; মোদির সভার আগে চরম উত্তেজনা
রণক্ষেত্র গিরিশ পার্ক ! পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ; আহত ইন্সপেক্টর; মোদির সভার আগে চরম উত্তেজনা
PM Modi Rally: 'চল্লিশ দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে', ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর
'চল্লিশ দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে', ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর
LPG Gas Crisis: খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ
খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Embed widget