এক্সপ্লোর
রাজ্যে শীতের পথে বাধা হয়ে দাঁড়ল ‘নাডা’

কলকাতা: জাঁকিয়ে আসার আগেই পথে হল দেরি!শুরুতেই ধাক্কা খেল শীত। ভিলেন, ঘূর্ণিঝড় ‘নাডা’। মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। নাম ‘নাডা’। আগামী শুক্রবারের মধ্যে তা তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। যার জেরে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি হবে তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে। কিন্তু নাডা’র কি কোনও প্রভাব পড়বে এ রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। তবে, নাডা-র জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে। তাতেই বাড়বে তাপমাত্রা। ধাক্কা খাবে শীত। নভেম্বর শেষ। সকাল-সন্ধে শীত শীত ভাব অনুভূত হলেও কলকাতায় এখনও আসেনি শীত। এখনও সেভাবে কামড় বসায়নি ঠান্ডা। তার ওপর বঙ্গোপসাগরে নাডার দৌরাত্ম্য!
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















