এক্সপ্লোর

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...

Keshpur News : আজ কেশপুরের সভায় বক্তব্য রাখার সময় একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কেশপুর : 'ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেতে অনেক কাজ করতে হবে।' তাঁকে এমনই 'উপদেশ' ও 'নির্দেশ' দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ কেশপুরের সভায় বক্তব্য রাখার সময় একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি এখানে আসার কয়েকদিন আগে সকালবেলায় একটা ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে, শুভেন্দু ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেবাড়িটা ভগ্ন ! ওখানে অনেক কাজ করতে হবে। ওখানে অনেক কিছু করতে হবে। তুমি কি কিছু পরিকল্পনা করেছো ? আমি তখন ওঁকে বললাম, ১১ তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে। আমার অনেক কিছু করার ভাবনা আছে। না...এটা তোমাকে করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনীর কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। এতে আমি আরও উদ্বুদ্ধ হয়েছি।"

কী পরিকল্পনা ? জানালেন মুখ্যমন্ত্রী...

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের একটু সময় লাগবে। সব করে দেব। শুধু মুখের পরিবর্তন, দলের পরিবর্তন , ঝান্ডার পরিবর্তন নয়। ব্যবস্থারও পরিবর্তন জনগণ দেখতে পাবেন। এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। আমি মাননীয় জেলাশাসক...যিনি মোহবনী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান...বর্তমান প্রশাসকও...তাঁর কাছ থেকে পরিকল্পনা পেয়েছি। পৈতৃকভিটাকে আরও সংস্কার, এখানে একটি মিউজিয়াম , এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি , একটি লেজার শো...আলোর শোয়ের ব্যবস্থা এবং এখানে যারা বাইরে থেকে আসবেন...দর্শন করতে এই পুণ্যভূমিকে...যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে...স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে-জানতে তাঁদের জন্য থাকার আবাস...সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ DPR তৈরি হবে। পূর্ণাঙ্গ DPR তৈরি করলে তার অর্থের কোনও অভাব হবে না। আমি প্রাথমিকভাবে ৫ কোটি টাকা মোহবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে গেলাম। এই টাকা ট্রান্সফার হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে। জেলাশাসক আগামী কয়েক দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমি চাই, অক্টোবর মাসে যখন বর্যা চলে যাবে পূর্ণদ্যমে কাজ শুরু হবে। এবং, আগামী বছর আমি যেন এখানে এসে যা যা বলে গেলাম এগুলো চোখে দেখতে পাই। এই দায়িত্বটা আমি জেলাশাসককে দিয়ে গেলাম। ৫ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিকভাবে বরাদ্দ করল।" Suvendu Adhikari 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
BJP MLA Rekha Patra: ‘ভিখারি’, ‘ভিখারি’ বলে কটাক্ষ, পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি, বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভিডিও ভাইরাল
‘ভিখারি’, ‘ভিখারি’ বলে কটাক্ষ, পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি, বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভিডিও ভাইরাল
BJP Extortion Allegation: '৩০ হাজার টাকা না দিলে বন্ধ হবে দোকান', ফের বিজেপি নেতার বিরুদ্ধে 'তোলাবাজি'-র অভিযোগ, পাল্টা কী বলছেন অভিযুক্ত ?
'৩০ হাজার টাকা না দিলে বন্ধ হবে দোকান', ফের বিজেপি নেতার বিরুদ্ধে 'তোলাবাজি'-র অভিযোগ, পাল্টা কী বলছেন অভিযুক্ত ?
Tapas Roy: 'পরচুলা, দাড়িবাবা, সম্মান তো পাবে না, এদিকেই যাক আর ওদিকেই যাক', ফের সুদীপকে কটাক্ষ তাপস রায়ের
'পরচুলা, দাড়িবাবা, সম্মান তো পাবে না, এদিকেই যাক আর ওদিকেই যাক', ফের সুদীপকে কটাক্ষ তাপস রায়ের
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget