এক্সপ্লোর

Cyclone Yaas Effect : নন্দীগ্রামে ত্রাণ বিলি ঘিরে রাজনৈতিক তরজা

একদিকে দুয়ারে ত্রাণ, পাল্টা এবার সেবা কর্ম

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে এবার ত্রাণ বিলি নিয়েও শুরু হল চাপানউতোর। রাজ্য সরকারের দুয়ারে ত্রাণের পাল্টা শুভেন্দু অধিকারীর অনুগামীরা সেবা কর্ম কর্মসূচি শুরু করলেন। বিজেপির দাবি, এবারও ত্রাণ বিলিতে দুর্নীতি হবে। ত্রাণ নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে তৃণমূল।

একদিকে দুয়ারে ত্রাণ, পাল্টা এবার সেবা কর্ম। নন্দীগ্রামে ভোটপর্ব থেকে শুরু হওয়া তৃণমূল-বিজেপি সংঘাত এবার ত্রাণ বিলি কেন্দ্র করে পৌঁছল উচ্চগ্রামে। শুক্রবার থেকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে শুরু হয় দুয়ারে ত্রাণ কর্মসূচি। এদিন থেকেই আবার নন্দীগ্রামের ক্ষতিগ্রস্ত ২১৫টি বুথ এলাকায় ত্রাণ বিলির জন্য, সেবা কর্ম নামের নতুন কর্মসূচি শুরু করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর অনুগামীরা।

দুয়ারে ত্রাণের এক আবেদনকারী বলেছেন, 'আমার বাড়ি, পুকুরের ক্ষতি হয়েছে, দুয়ারে ত্রাণ কর্মসূচিতে কাগজ দিলাম, সরকারি প্রকল্পে আস্থা আছে। নন্দীগ্রামের আর এক বাসিন্দা বলেছেন, 'গরিবদের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক, সারা জীবন যেন এভাবে পাশে থাকেন। '

এদিকে, ত্রাণ বিলি নিয়েও একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব। নন্দীগ্রাম (১)-র তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বদেশ দাস বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুয়ারে ত্রাণের ব্যবস্থা হচ্ছে, সব শ্রেণির মানুষ ত্রাণ পাবেন, শুভেন্দুবাবু বিধায়ক থাকাকালীন ধোঁকা দিয়েছেন, উনি প্রমাণ করতে চাইছেন এক শ্রেণির বিধায়ক।' পাল্টা নন্দীগ্রাম (১)-র বিজেপি-র মণ্ডল সম্পাদক শঙ্কর ধাড়া বলেছেন, 'দুর্নীতি এবারও হবে, এটাও ফেল করবে, তৃণমূলের মুষ্টিমেয় নেতা পাবে, সাধারণ মানুষ ত্রাণ পাবে না, প্রত্যেক বুথে দলমত নির্বিশেষ দান বিতরণ করছি।'

যদিও, জেলা প্রশাসনের দাবি, স্বচ্ছতার সঙ্গেই চলছে রাজ্য সরকারের দুয়ারে ত্রাণ প্রকল্প। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) আশিস সাহা বলেছেন, 'প্রতি ব্যক্তির থেকে একটি দরখাস্ত নেওয়া হচ্ছে, অনলাইনে তুলে দেওয়া হচ্ছে, স্লিপ দেওয়া হচ্ছে ব্যক্তির হাতে, তদন্ত করার পর পয়লা জুলাই থেকে পেমেন্ট করব।'

তবে নন্দীগ্রামবাসী রাজনৈতিক তরজা নয়, চাইছে ত্রাণ।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget