এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ
অর্থ আগমনের কোনও বিশেষ সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। আইন সংক্রান্ত কাজে বাধা আসতে পারে। লটারির জন্য দিনটি শুভ। মা বাবার সেবায় মনে আনন্দ সৃষ্টি।
বৃষ
ব্যবসায় অকারণে বাড়তি ব্যয় হতে পারে, বিশেষ নজর প্রয়োজন। সংসারে ভুল সিদ্ধান্তে বৈবাহিক জীবনে কষ্ট। দিনের শেষের দিকটা শুভ যাবে। বিদ্যার্থীদের পক্ষে দিনটি অনুকূল।
মিথুন
নিজের মিষ্টি কথায় কর্মস্থলে কার্য উদ্ধারে সক্ষম হবেন। রাস্তায় খুব সতর্ক থাকতে হবে, দুর্ঘটনা ঘটতে পারে। চিকিৎসায় অর্থ ব্যয়ের সম্ভবনা। পায়ের রোগে ভোগান্তির আশঙ্কা।
কর্কট
রাজনীতিবিদরা বিপুল মানসন্মান পেতে পারেন। কর্মস্থলে প্রচুর পরিশ্রম করার ফল বৃথা। হঠকারিতার বশে কোনও কাজ না করাই শ্রেয়। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ।
সিংহ
আপনার কোনও কাজ আজ মানুষকে চমকে দিতে পারে। কিছু ভয় আজ আপনাকে তাড়িয়ে বেড়াবে। ব্যবসায় একটু অবনতির আশঙ্কা দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণ বাতিল করাই শ্রেয়।
কন্যা
আজ আপনার গৃহে কোনও মাঙ্গলিক কাজ হতে পারে। বুদ্ধির জোরে সহকর্মীর মন জয়। কর্ম সূত্রে ভ্রমণের যোগ আসতে পারে। অর্শ রোগীদের পীড়া আরও বাড়তে পারে।
তুলা
ভাল কাজ করা সত্ত্বেও কর্মস্থলে অপবাদ আসতে পারে। দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি। শিক্ষক শিক্ষিকাদের পক্ষে দিনটি শুভ নয়। বাড়িতে অতিথি আসতে পারেন।
বৃশ্চিক
ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে দিনটি বিশেষ উপযুক্ত। লটারি বা ফাটকা আয় হতে পারে। নিজের ভুলের ফলে সংসারে অশান্তি। বক্তৃতা সংক্রান্ত কাজে সন্মান বৃদ্ধির সংকেত।
ধনু
পৈত্রিক সম্পত্তির লোভে আত্মীয়দের মধ্যে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে খুব বুঝে কথা বলুন, কলহের আশঙ্কা। শরীরের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সাধু সেবায় মনে শান্তি।
মকর
কর্মক্ষেত্রে ভাল কাজের ফলে সকলের প্রিয় হয়ে উঠতে পারেন। কোনও মঙ্গল কাজে অর্থ ব্যয় হতে পারে। মহিলা সংক্রান্ত বিপদে জড়িয়ে পড়তে পারেন। মামলা মোকদ্দমা থেকে সাবধান।
কুম্ভ
সন্তানদের নিয়ে আজ সারাদিন চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক অসুস্থতা আসতে পারে। হস্তশিল্পের কাজে নিযুক্তদের জন্য দিনটি শুভ। ভাই বোনদের সঙ্গে মনোমালিন্য।
মীন
দাম্পত্য কলহ মিটে মনে শান্তি। আটকে থাকা সম্পত্তির পুনরুদ্ধার। যানবাহন না চালানোই শ্রেয়। মা বাবার সঙ্গে কোনও স্বাস্থ্যকর স্থানে ভ্রমণ। ফাটকা আয়ের যোগ।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















