এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ
আজ অর্থের দিক দিয়ে একটু সুরাহা হতে পারে। অধিক চঞ্চলতার জন্য ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। বন্ধুর ব্যবহারে মনকষ্ট। কর্ম পরিবর্তনের জন্য চিন্তা বাড়বে।
বৃষ
সন্তান নিয়ে বিবাদ। উচ্চপদস্থ ব্যক্তির জন্য ভয় বাড়তে পারে। প্রেমে মনোমালিন্যের আশঙ্কা। জীবনে নতুন বন্ধু আসতে পারে।
মিথুন
বাড়িতে কোনও শোকের খবর আসতে পারে। প্রিয় ব্যক্তির কাছ থেকে বড় আঘাতের আশঙ্কা। চাকরির জায়গায় ভাল খবরের সম্ভাবনা। হিংস্র পশু থেকে সাবধান।
কর্কট
বাবা মায়ের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আজ নিজের অধিকার থেকে প্রতারিত হতে পারেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। স্ত্রীর আবদার পূর্ণ করুন।
সিংহ
লাভের আশায় নতুন কর্মে উদ্যোগ। দাম্পত্য জীবনে অপর কাউকে নিয়ে অশান্তি। আজ কোনও ফাটকা প্রাপ্তি হতে পারে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বলুন। শরীরে অস্বস্তি।
কন্যা
রাজনীতির লোকদের সম্মান বাড়তে পারে। পুরনো কাজ ভাল না লাগার জন্য কাজে পরিবর্তন। ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। মায়ের মন রাখতে স্ত্রীর সঙ্গে বিবাদ।
তুলা
আজ ভ্রমণে যাওয়া হবে কিন্তু খরচ প্রচণ্ড বাড়বে। সংসারে বিবাদ মিটে যেতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ বাড়বে। আপনার সাফল্যে অপরের হিংসা। কর্মে শুভ ফল পাবেন।
বৃশ্চিক
ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। পড়াশোনাতে আজ মন বসবে না। কর্মস্থানে কোনও পাওনা আদায় হতে পারে। জ্ঞাতি শত্রুর জন্য সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে।
ধনু
চিত্তচাঞ্চল্য থাকার জন্য ভাল কাজ হাত ছাড়া হতে পারে। প্রিয় বন্ধুর জন্য নতুন প্রেমের সন্ধান। কোনও ভাল কাজে গিয়ে আশা ভঙ্গ হতে পারে। কর্মে শ্রমের মূল্য পাবেন না।
মকর
কোনও লোককে আজ উপযাচক হয়ে জ্ঞান দেবেন না। সম্পতি নিয়ে ভ্রাতৃবিরোধ হতে পারে, স্ত্রীর সঙ্গে আনন্দের সময়। কর্মস্থান নিয়ে মনে একটু ভয় আসতে পারে। বাড়িতে পুজো পাঠ।
কুম্ভ
সকাল থেকে মনে একটা ভয় ভাব কাজ করবে। যে কোনও কাজে আজ অর্থ আসতে পারে। প্রিয়জনের কষ্ট শুনে মানসিক যন্ত্রণা। ব্যবসার নতুন চিন্তা ভাবনা। সম্পতি ক্রয় হতে পারে।
মীন
কোনও কিছু পাওয়ার আশায় উদ্বেগ বাড়তে পারে। প্রেমের চাপের জন্য কষ্ট বাড়তে পারে। নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান। ভাল কথা বলাতে শ্রোতাদের মন জয়। বাইরের অশান্তি ঘরে আসতে পারে।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















