এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ
আজ সারাদিন আনন্দে কাটার সম্ভাবনা। বাড়িতে একটা মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসার দিকে খুব ভাল সুযোগ। আজ কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে।
বৃষ
ব্যবসার দিকে অশান্তি হতে পারে। বুকের কোনও সমস্যা বৃদ্ধি। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা। পড়াশুনার জন্য দূরে ভ্রমণ।
মিথুন
যে কোনও দিক দিয়ে অর্থ আসতে পারে। প্রেমের ব্যাপারে মানসিক আনন্দ। আত্মীয়ের সঙ্গে কোনও বিবাদের জন্য কর্ম নিয়ে চিন্তা। বিদেশ থেকে কোনও বন্ধুর খবর আসতে পারে।
কর্কট
কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে কাজের নৈপুণ্যের জন্য সুনাম। গঠনমূলক কাজের জন্য উন্নতি। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে।
সিংহ
আজ জলপথে ভ্রমণ ভাল হবে না। ব্যবসায় শত্রুর কারণে ক্ষতি। বাড়তি কোনও আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। শিল্পীদের জন্য ভাল সময়।
কন্যা
প্রেমের ব্যাপারে মনে অবসাদ বাড়তে পারে। ব্যবসার দিকে লাভ বৃদ্ধি। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পড়ে থাকা কাজ করে ফেলুন। পেটের সমস্যা হতে পারে।
তুলা
লোকের কাছে গুরুত্ব বৃদ্ধি। কোনও শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে। প্রিয়জনের খবর না পাওয়ার জন্য মন খারাপ। ব্যবসার দিকে উন্নতির যোগ।
বৃশ্চিক
আজকের দিনটি ভাল-খারাপ মিশিয়ে যাবে। বাড়ির কাছে কোনও ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে আজ। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। বাড়তি কোনও কাজের চাপ।
ধনু
আজ কোনও জটিল ব্যাধি থেকে মুক্তি। নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে। ধর্মীয় ব্যাপারে আর্থিক সাহায্য। সম্পতি নিয়ে কোনও আইনি সাহায্য পেতে পারেন। শিল্পীদের সময় খুব ভাল।
মকর
ব্যবসার দিকে মন্দা আসতে পারে। বৈবাহিক ব্যাপারে অশান্তি। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা। বিকেলের দিকে শুভ পরিবর্তন। বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন।
কুম্ভ
বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। প্রেমে অশান্তি বিচ্ছেদ আনতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও নতুন সুযোগ আসতে পারে।
মীন
গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনে শান্তি। নতুন কাজের দিকে ঝোঁক বৃদ্ধি। আপনার কোনও হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায়িক চিন্তা থেকে মুক্তি।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















