এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

যাঁরা বিয়ের কথা ভাবছেন তাঁদের জন্য খুব শুভ সময়। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যাঁরা তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। সংসারে অশান্তি মিটে যাবে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ

বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হবে। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতির যোগ। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ হতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে।

মিথুন

আজ সকালের দিকে কাজে সাফল্য আসতে পারে। তবে বাড়িতে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। শরীরে কোনও কষ্ট বৃদ্ধি হতে পারে। আজ ব্যবসার দিকে কিছু অশুভ ঘটনা ঘটতে পারে। সংসারে বিবাদ কাজের প্রতি অনীহা আনতে পারে। পিতার সঙ্গে কোনও বিশেষ আলোচনা হতে পারে। শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে।

কর্কট

চাকরির স্থানে উচ্চ ব্যক্তির থেকে অপমান জুটতে পারে। পড়াশোনার জন্য দিনটি ভাল। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। বাজে সঙ্গ থাকার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। প্রেমের ব্যাপারে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে হতে পারে। ব্যবসার দিকে বাড়তি কোনও খরচ বাড়তে পারে। কোনও কারণে লোকের কাছে গঞ্জনা ভোগ করতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে আঘাত লাগতে পারে।

সিংহ

কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরের কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা ধরনের রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল।

কন্যা

মামলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় আসবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত হতে পারে। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না।

তুলা

সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাবেচার জন্য অর্থ খরচ হতে পারে। আজ সারাদিন প্রচুর খাটুনি হতে পারে।

বৃশ্চিক

আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ নতুন কোনও কর্মের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কর্মের জন্য কোনও আত্মীয় বাড়ির বাইরে যাওয়ায় মনে কষ্ট হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

ধনু

সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সংকেত রয়েছে।

মকর

আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভাল থাকবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারাদিন হিসেবিভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ

আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে হয়রানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনার যেচে উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সংক্রমণ দুর্ভোগ হতে পারে। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি হতে পারে।  নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না  দেওয়াই ভাল।

মীন

পরিশ্রম করেও তার ফল কিছু পাবেন না। সন্তানের দুরন্তপনায় অস্থির হবেন। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে।  ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতির সম্ভাবনা। চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুর বাড়ির থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget