এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

ব্যবসার দিকে কিছু ভুল হতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। সন্তানের দিকে একটু নজর দিতে হবে।

বৃষ

আপনার ভাল কাজের জন্য অনেকে হিংসা করতে পারে। ভ্রমণে কোনও কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন। ভাইবোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ উতফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। অর্থভাগ্য মধ্যম।

মিথুন

অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হতে পারে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ হতে পারে। রাস্তাঘাটে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। স্ত্রীর জন্য উন্নতি হতে পারে।

কর্কট

বন্ধুদের সঙ্গে বিবাদ বাড়তে পারে। ব্যবসায় দারুণ অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে।  বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। নব নির্মাণে অর্থ সঞ্চয়। শরীর ভাল থাকবে না, পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়তি কিছু খরচের জন্য একটু চাপ বাড়তে পারে।

সিংহ

ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা হতে পারার সম্ভাবনা। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধিবলে জয় আসবে। প্রতিবেশীর সঙ্গে বেশি ভাব অশান্তির কারণ হতে পারে। আর্থিক ক্ষতি থেকে সাবধান থাকা দরকার।

কন্যা

ভাল সময়ের জন্য অপেক্ষা করুন। আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ থাকবে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধি। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা না বলাই ভাল।

তুলা

আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে কোনও কারণে কলহ বাধতে পারে। ছোটখাটো কোনও আঘাত লাগতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ দিনটি আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা আসতে পারে। কোনও মহিলার থেকে আজ খুব বড় আঘাত পেতে পারেন।

বৃশ্চিক

আজ সারা দিন কোনও ঝুঁকিপ্রবণ কাজ না করাই ভাল। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি। দামি কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। সকালের দিকে কিছু জিনিস হারিয়ে যেতে পারে।

ধনু

আজ যতটা সম্ভব ঈশ্বরের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ না না করাই ভাল। প্রাপ্তবয়স্কদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন। বিদেশে যাঁরা কাজ করেন, তাঁদের একটু সাবধানে থাকা দরকার।

মকর

চাকরি স্থানে একটু অশান্তি ভোগ আছে। আজ ব্যবসায় ফল ভাল খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি হওয়ায় ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময়। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। বাড়তি কিছু খরচ হতে পারে।

কুম্ভ

অশান্তির কারণে কোনও কাজে উদ্যম ভঙ্গ হতে পারে। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনি খুব দূর পর্যন্ত যাবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। দাঁতের সমস্যা বাড়তে পারে।

মীন

শেয়ারে কিছু ক্ষতি হতে পারে। কোনও কারণে আজ আপনার মানহানী হতে পারে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনও জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা অতিরিক্ত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পড়াশুনার জন্য ভাল সময়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
Officers Transfer Case : অফিসারদের বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জে করে জনস্বার্থ মামলা, খারিজ করে হাইকোর্ট বলল...
অফিসারদের বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জে করে জনস্বার্থ মামলা, খারিজ করে হাইকোর্ট বলল...
Mamata Banerjee: 'খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গিয়েছে, খেলার বাকিটা কোথায়?' কেন এমন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গিয়েছে, খেলার বাকিটা কোথায়?' কেন এমন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Bengal Election 2026 : ফর্ম ৬ সংঘাত ঘিরে তোলপাড়, কী বলল কমিশন ?
ফর্ম ৬ সংঘাত ঘিরে তোলপাড়, কী বলল কমিশন ?

ভিডিও

West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (৩০.০৩.২৬) : অকালে অস্তাচলে অরুণোদয়, তালসারি থেকে দেহ ফিরতেই বিজয়গড়ে জনসমুদ্র
BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যকে হাতিয়ার করে কমিশনে BJP ? কী বলেছেন ? জানালেন শুভেন্দু
মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যকে হাতিয়ার করে কমিশনে BJP ? কী বলেছেন ? জানালেন শুভেন্দু
Embed widget