এক্সপ্লোর

Dakshineswar Temple Reopen: বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির

জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যেই কাল খুলে দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির।

কলকাতা: কালীঘাটের পর এবার কাল থেকে দর্শনার্থীদের জন্য খুলছে দক্ষিণেশ্বর মন্দির। করোনাবিধি মেনে সকাল ও বিকেল মিলিয়ে মোট সাত ঘণ্টা খোলা থাকবে মন্দিরের দরজা। বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যেই কাল খুলে দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। করোনা বিধি মেনে সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মন্দিরে প্রবেশের অনুমতি থাকছে। যদিও মন্দিরে প্রবেশ করতে সমস্ত করোনা বিধি মেনে চলতে হবে ভক্তদের।

দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভবতারিণীর মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা।অন্যদিকে, বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে কোভিডবিধি।

দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সচিব কুশল চৌধুরী জানিয়েছেন,  এদিকে, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পরপর ২দিন আক্রান্তের সংখ্যা ২ হাজারের নীচে। করোনায় দৈনিক মৃত্যুও কমছে।

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কথায়, দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে, রাজ্যজুড়ে ২৫০টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। তবে এই পরিসংখ্যান দেখে কেউ যাতে গা ছাড়া মনোভাব না দেখান, সেজন্য বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ আকার নিয়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলেও এখন থেকেই সতর্ক করা হচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউ খানিকটা নিয়ন্ত্রণে। একে একে খুলছে পীঠস্থান। একমাসের বেশি সময় বন্ধ থাকার পর গতকাল অর্থাৎ ২২ জুন থেকে খুলে গিয়েছে কালীঘাট মন্দির। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকছে না।

এদিকে রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই জুনের শুরুতেই ভক্তদের জন্য ফের খুলে দেওয়া হয়েছিল তারকেশ্বরের মন্দির।  কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারছেন। তবে করোনা বিধি মেনেই তাঁদের মন্দিরে প্রবেশ করতে হবে। ভক্তদের জন্য মন্দির খুললেও তাঁদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। 

সেরা শিরোনাম

WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget