এক্সপ্লোর

Binay Tamang Quits Party:দল ছাড়লেন বিনয় তামাং, বিমল গুরুঙের কাছে আত্মসমর্পণ?

পাহাড়ের রাজনীতিতে নতুন বাঁক।বৃহস্পতিবার দল ছাড়লেন গোর্খা জনমুক্তি মোর্চার গুরুং বিরোধী গোষ্ঠীর প্রধান বিনয় তামাং।

মোহন প্রসাদ ও সনৎ ঝা, দার্জিলিং: ভোটে ভরাডুবির দায় নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা ছাড়লেন বিনয় তামাং। মোর্চার সাধারণ সম্পাদক অনীত থাপাকে ইস্তফাপত্র পাঠালেন তিনি। আর এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিমল গুরুঙের কাছে আত্মসমর্পণ করলেন? বিনয় তামাঙের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিমল গুরুং।

পাহাড়ের রাজনীতিতে নতুন বাঁক।বৃহস্পতিবার দল ছাড়লেন গোর্খা জনমুক্তি মোর্চার গুরুং বিরোধী গোষ্ঠীর প্রধান বিনয় তামাং।দলের সভাপতি পদ তো বটেই, প্রাথমিক সদস্যপদও ছাড়লেন তিনি। ফলে পাহাড়ের রাজনীতিতে বিনয়পন্থী মোর্চা বলে আর কিছু রইল না।

এদিন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন খোদ বিনয় তামাংই। তিনি বলেছেন, ভোটে হারের জন্য দল ছাড়লাম। ২০১৯ থেকে ষড়যন্ত্র চলছে আমাকে রাজনীতি থেকে হঠানোর জন্য।

গোর্খা জনমুক্তি মোর্চা নেতা অনীত থাপা বলেছেন, এ ব্যাপারে কিছু বলব না, কাল বৈঠক হবে। তবে একদা সঙ্গী বিনয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিমল গুরুং ও রোশন গিরি।গোর্খা জনমুক্তি মোর্চা (গুরুঙ্গপন্থী)-রসাধারণ সম্পাদক রোশন গিরি বলেছেন,দেরিতে হলেও ভাল সিদ্ধান্ত। স্বাগত জানাই। রাজনীতিতে কেউ চিরদিনের বন্ধু বা শত্রু নয়।

২০০৭ সালে গোর্খা জনমুক্তি মোর্চার জন্মলগ্নে একসঙ্গে ছিলেন বিমল গুরুং ও বিনয় তামাং।১০ বছর একসঙ্গে পথ চলার পর এই দুই নেতার মধ্যে সম্পর্কে চিড় ধরে ২০১৭-তে।চার বছর আগে ফের গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আন্দোলনে নামেন বিমল গুরুং।অগ্নিগর্ভ হয়ে ওঠে পাহাড়। আর তখনই আড়াআড়ি বিভক্ত হয়ে যায় মোর্চা।তৈরি হয় গুরুং শিবির ও তামাং শিবির।

এবারের ভোটে দুই শিবিরই আলাদা করে প্রার্থী দেয় পাহাড়ে। গুরুং শিবিরের ঝুলি খালি থাকলেও  কালিম্পং আসনে জয়ী হন তামাংপন্থী প্রার্থী।এরপর আচমকা দল ছাড়ার ঘোষণা করলেন বিনয়। যদিও এই ইস্যুতে মন্তব্য করতে চায়নি তৃণমূল। শিলিগুড়ি পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা গৌতম দেব বলেছেন, এটা ওদের দলের বিষয়, পাহাড়ের দল, আমি মন্তব্য করতে চাই না।

দল ছাড়ার পর বিনয় তামাং কি ফের হাত মেলাবেন গুরুঙের সঙ্গে? এখন এই প্রশ্নই ঘুরছে পাহাড়ে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget