এক্সপ্লোর

Darjeeling: প্রবল বৃষ্টিতে দার্জিলিঙে ধস, ক্ষতিগ্রস্ত ২৫টি বাড়ি

Landslide at Darjeeling, at least 25 houses affected. | ১৫টি বাড়ির বেশ ভালমতোই ক্ষতি হয়েছে।

মনোজ্ঞা লইয়াল ও মোহন প্রসাদ, দার্জিলিং: প্রবল বৃষ্টিতে দার্জিলিঙে ধস। শুক্রবার সকালে ধস নেমে অন্তত ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ১৫টি বাড়ির বেশ ভালমতোই ক্ষতি হয়েছে। লামি অঞ্চলে দু’টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। ওই দু’টি বাড়ির লোকজন কোনওমতে প্রাণে রক্ষা পান।

বুধবার থেকেই দার্জিলিঙে প্রবল বৃষ্টি হচ্ছে। তার ফলেই ধস নেমেছে। জিএনএলএফ-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। স্থানীয় প্রশাসনকেও খবর দেওয়া হয়। প্রশাসনিক আধিকারিকদের সাহায্য করার আবেদন জানানো হয়েছে।

দার্জিলিঙে বর্ষাকালে প্রায়ই ধস নামে। এ বছরের মে মাস থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকবার ধস নেমেছে। তবে এখনও পর্যন্ত কারও প্রাণহানির খবর নেই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারই প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকাজুড়ে ধস নামে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টিরও বেশি বাড়ি। ৩৬ জনকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ের একাধিক রাস্তা। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

তার আগে গত ২৫ জুন ধস নামে দার্জিলিংয়ের জাতীয় সড়কে। কার্শিয়াংয়ের তিনধরিয়ায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামে। জাতীয় সড়কে ধস নামার জেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিচ্ছিন্ন হয়ে যায় শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছনোর মূল রাস্তা। ফলে রোহিণী দিয়ে ঘুরপথে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা ব্যবহার করতে হচ্ছিল। 

তার আগে গত ১৮ জুন সেবক রংপো রেল টানেলের কাজ চলার সময় বালুখোলাতে দুর্ঘটনা ঘটে। বৃষ্টির জেরে ধস নেমেই বিপত্তি হয়। এই দুর্ঘটনায় ২ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন ৫ শ্রমিক। যার মধ্যে ২ জনের চোট গুরুতর। সূত্রের খবর, দুর্ঘটনার সময় কাজ করছিলেন মোট ৭ জন শ্রমিক। যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
Arms Recovery News: হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
NCPI ON 21 July: দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির
দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget