এক্সপ্লোর

Dilip on Covid Restrictions:  'স্কুল চালু থাকলে সরকারের খরচ, বার খোলা থাকলে লাভ', নতুন বিধিনিষেধকে কটাক্ষ দিলীপের

"বার খোলা থাকলে পার্টির নেতারা মজ-মস্তি করবে। তাই স্কুল বন্ধ করে নির্দিষ্ট সময়ে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে", বললেন বিজেপি রাজ্য সভাপতি

কলকাতা: করোনা পরিস্থিতিতে গতকালই ৩০ জুন পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছে নবান্ন। তবে, বিধিনিষেধে একগুচ্ছ ছাড়ের ঘোষণাও করা হয়েছে। 

রাজ্য সরকারের নতুন বিধিনিষেধকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের কটাক্ষ, স্কুল চালু থাকলে সরকারের খরচ হয়। আর বার খোলা থাকলে সরকারের লাভ হয়। বার খোলা থাকলে পার্টির নেতারা মজ-মস্তি করবে। তাই স্কুল বন্ধ করে নির্দিষ্ট সময়ে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে। 

সোমবার তৃণমূল মহাসচিবের বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত ৮টা ২৫ নাগাদ পার্থর বাড়িতে পৌঁছন শোভন-বৈশাখী। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে পার্থর বাড়িতে থাকেন তাঁরা। 

এরপরই শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, ঢেউতে অনেকেই এসেছিলেন নিজের মতো করে। আবার তাঁরা নিজের মতো করেই চলে যাচ্ছেন। এতে পার্টির কোনও ক্ষতি হবে না। পার্টির পুরোনো নেতারা একই ভাবে দলের সঙ্গে আছেন।

সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।  এই বিতর্কে জগদীপ ধনকড়ের ভূমিকা সমর্থন করে বিজেপির রাজ্য সভাপতির দাবি, এই রাজ্যপাল শুরু থেকেই বুক চিতিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন। সেই কারণে তাঁকে অপমানের অনেক চেষ্টা করা হয়েছে বলে বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ।  

শীতলকুচি কাণ্ডে ফের কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, আসলে যে অফিসারদের নিয়োগ করা হয়েছিলো, তারা সত্যিটা প্রকাশ করে দিয়েছেন। তাঁদের ফাঁসিতে ঝোলানোর চেষ্টা চলছে।  প্রসঙ্গত, শীতলকুচিকাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব করল সিআইডি।

গতকাল রাজ্যপালের কাছে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক গরহাজির ছিলেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ডাকা হয়েছিল ৩১ জনকে। এসেছিলেন ৫১ জন। কাছাকাছি বিধায়করা এসেছিলেন। করোনা আবহে ভিড় বাড়িয়ে লাভ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : উত্তর ২৪ পরগনার বাদুতে গ্যাস সরবরাহকরী সংস্থার গোডাউনে হানা পুলিশের
উত্তর ২৪ পরগনার বাদুতে গ্যাস সরবরাহকরী সংস্থার গোডাউনে হানা পুলিশের
DA Demand and Strike : ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা, খাদ্য ভবনের গেটে উত্তপ্ত পরিস্থিতি; 'বিবেকটাকে কালীঘাট থেকে ছাড়িয়ে নিয়ে আসুন'
ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা, খাদ্য ভবনের গেটে উত্তপ্ত পরিস্থিতি; 'বিবেকটাকে কালীঘাট থেকে ছাড়িয়ে নিয়ে আসুন'
Bus Services : প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু
প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু
LPG Crisis : জ্বালানি সংকট মোকাবিলায় SOP, নবান্নে জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রীর; 'নিয়মিত মনিটর করছি'
জ্বালানি সংকট মোকাবিলায় SOP, নবান্নে জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রীর; 'নিয়মিত মনিটর করছি'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
Embed widget