এক্সপ্লোর

Dilip Ghosh on Sovan-Baisakhi: সুরে সুর মেলাতে পারেননি শোভন-বৈশাখী, বিতর্ক উস্কে মন্তব্য দিলীপ ঘোষের

বিজেপিতে যোগ দেওয়ার পর এতদিন কেটে গেলেও, কেন এখনও পর্যন্ত কোনও অনুষ্ঠানে দেখা গেল না শোভন-বৈশাখীকে? এই প্রশ্নের মুখে অবশ্য সুর নরম করেছেন বৈশাখী। যদিও দিলীপের গলা নরম নয়।

কলকাতা: শোভন চট্টোপাধ্যায়কে সামনে রেখেই সোমবার মেগা রোড শোর আয়োজন করেছিল বিজেপি! অথচ শেষ অবধি সেই রোড শোতে হাজিরই হননি শোভন-বৈশাখী! আর তা নিয়েই চরম অস্বস্তিতে বিজেপি! এরপর বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে জানান, তাঁর পা ফোলা ছিল। তাই তিনি মিছিলে যোগ দিতে পারেননি। পরবর্তীতে দলীয় কর্মসূচিতে তাঁদের দেখা যেতেই পারে বলে আশা জিইয়ে রাখেন তিনি। তবে তিনি যতটা সহজভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন, বিজেপি নেতৃত্ব ঠিক সেভাবে বিষয়টিকে যে দেখছেন না, তার প্রমান আবার মিলল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়। পুরুলিয়ায় চা চক্রে গিয়ে তিনি বলেন,'শোভন-বৈশাখী এখনও বিজেপির সুরে সুর মেলাতে পারেননি। সুর মিললেই সব ঠিক হয়ে যাবে।' অবশ্য এখানেই থেমে যাননি দিলীপ। তৃণমূলকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন,'ওই পার্টিতে কখনও সুর ছিল না। যে কখনও গান গায়নি, সে গান গায়। জোর করে শিল্পী হয়েছিলেন, ছবি আঁকতেন। ওখানে একজন গান গায়, বাকিরা তালি বাজায়। ওখানে কা-কা গান হয়। সুর মিলবে কী করে। পুরুলিয়ায় চা চক্রে গিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।' মঙ্গলবারও দিলীপ ঘোষ মিছিলে শোভন-বৈশাখীর অনুপস্থিতি প্রসঙ্গে বলেন, আমি জানি না ওঁরা কেন আসেনি। দলের শৃঙ্খলারক্ষা কমিটি আছে, তারা বিষয়টি দেখবে। প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবীকে কি শো-কজ করবে দল? এই প্রশ্নের উত্তরেও দিলীপের কড়া জবাব, 'তারও আলাদা ব্যবস্থা আছে' যদিও, এদিন বৈশাখী এটাও স্পষ্ট করার চেষ্টা করেছেন যে শোভন ও তিনি সম্পূর্ণভাবেই বিজেপি আছেন। তিনি বলেন, সোমবারের মিছিলে না থাকার অর্থ এই নয় যে, আর কোনও কর্মসূচিতে তাঁদের দেখা যাবে না। তাঁরা দলে তাঁদের দায়িত্ব পালন করছেন। প্রথমে বিজেপির কর্মসূচিতে গরহাজির, তারপর তৃণমূল বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠক। ঠিক কী চাইছন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়? জোরাল হচ্ছে প্রশ্নটা।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget