এক্সপ্লোর

Durgapur: স্নান করতে নেমে দামোদরে তলিয়ে গেলেন যুবক, মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ এলাকা

মাসির ছেলের জন্মদিন কাটিয়ে রবিবার ফের বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আর ঘরে ফেরা হল না

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল দুর্গাপুর। দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে দিন পাঁচেক আগে বোলপুর থেকে দুর্গাপুরে মাসির বাড়ি ঘুরতে এসেছিলেন বছর উনিশের বিশাল দাস। মাসির বাড়ি আসার পর দামোদরে স্নান করতে যাওয়ার কথা ভেবেছিলেন ওই যুবক।

পরিবার সূত্রে খবর মাসিকে বিশাল বলেছিলেন যে শনিবার অর্থাৎ আজ মাসির ছেলের জন্মদিন কাটিয়ে রবিবার ফের বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আর ঘরে ফেরা হল না বোলপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বিশাল দাসের। মাসির ছেলের সঙ্গে শনিবার দুপুরে দুর্গাপুর ব্যারেজে দামোদরের বর্ধমান ক্যানেলে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন বছর ঊনিশের বিশাল। 

এদিকে, গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ভরা বর্ষায় ও ডিভিসির জল ছাড়ার জেরে এমনিতেই ফুলেফেঁপে রয়েছে দামোদর। এর মধ্যেই দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক। এখনও কোনও হদিশ পাওয়া যায়নি তাঁর। ইতিমধ্যেই পুলিশের বিশেষ উদ্ধারকারী দল জলে নেমে তল্লাশি শুরু করেছে। 

প্রতি বছরই বর্ষার সময় দামোদর তার ভয়াল রূপ ধারণ করে। তার উপর দোসর হয় ডিভিসির ছাড়া জল। সেই জলে দামোদরের নিম্ন অববাহিকার অধিকাংশ গ্রামই প্লাবিত হয়। সমস্যা আরও প্রবল আকার ধারণ করে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে।  এবছর নাগাড়ে বৃষ্টির জেরে সেই সমস্যা আরও প্রবল রূপ ধারণ করেছে। 

এদিকে, দামোদরের ভাঙনে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা দোফসলি ও তিনফসলি জমি। চোখের সামনে দামোদরের গর্ভে জমি চলে যেতে দেখে মাথায় হাত চাষিদের। এমনকী যে কোনও দিন চাষিদের সেচের একমাত্র ভরসা রিভার পাম্পও তলিয়ে যেতে পারে দামোদরের গর্ভে, এমনই আশঙ্কা করছেন চাষিরা। অবিলম্বে পাড় বাঁধানোর দাবি জানিয়েছেন তাঁরা। আপাতত ভেটিভার ঘাস লাগিয়ে ভাঙন আটকানোর চিন্তাভাবনা করছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Rally : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
Brigade Rally : রণক্ষেত্র গিরিশ পার্ক ! পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ; আহত ইন্সপেক্টর; মোদির সভার আগে চরম উত্তেজনা
রণক্ষেত্র গিরিশ পার্ক ! পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ; আহত ইন্সপেক্টর; মোদির সভার আগে চরম উত্তেজনা
PM Modi Rally: 'চল্লিশ দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে', ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর
'চল্লিশ দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে', ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর
LPG Gas Crisis: খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ
খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget