এক্সপ্লোর

Eastern Railway Update: এবার লোকাল ট্রেনে বাজবে রবীন্দ্রসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত, সিদ্ধান্ত পূর্ব রেলের, 'একঘেয়েমি কাটবে', আশা নিত্যযাত্রীদের

নির্বাচনের আগে রেলের এই সিদ্ধান্তে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও তাতে আমল দিতে রাজি নয় বিজেপি

সুনীত হালদার, হাওড়া: পূর্ব রেলের লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর।

রেল যাত্রার একঘেয়েমি কাটাতে এবার থেকে লোকাল ট্রেনের সমস্ত কামরায় বাজবে রবীন্দ্রসঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত। এতে খুশি নিত্যযাত্রীরা। তবে বিধানসভা নির্বাচনের আগে রেলের এই সিদ্ধান্তে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও তাতে আমল দিতে রাজি নয় বিজেপি।

করোনা আবহে বেশ কয়েক মাস বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। দীর্ঘ টালবাহানার পর গত ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। বর্তমানে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৯০% লোকাল ট্রেন কোভিড প্রটোকল মেনে চালানো হচ্ছে।

কিন্তু, যাত্রী সুবিধা বাড়ানোর জন্য এই ডিভিশনে লোকাল ট্রেনে রবীন্দ্রসঙ্গীত এবং যন্ত্র সঙ্গীত বাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে আটটি কামরায় এই গান বাজানো হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ডিআরএম সঞ্জয় কুমার সাহা।

মূলত লোকাল ট্রেনের প্রতিটা কামরায় যে অ্যানাউন্সইং সিস্টেম আছে তাতেই ওই গান বাজবে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য যাত্রীদের মনোরঞ্জন এবং দীর্ঘ ট্রেন যাত্রা আরো সুখকর করা বলে জানিয়েছেন ডিআরএম।

এদিকে ট্রেনের নিত্য যাত্রীরা জানিয়েছেন, করোনা আবহে রেলের এই ধরনের প্রয়াস কান ও মনের পক্ষে স্বাস্থ্যকর। অবসাদ কাটাতে সাহায্য করবে। বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার এই চেষ্টাকে যাত্রীরা স্বাগত জানিয়েছেন।

তবে বিধানসভা নির্বাচনের আগে রেল কেন এই উদ্যোগ নিল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালাবদলের মাধ্যমে রাজ্যে ক্ষমতায় আসেন। তারপর ট্রাফিক পুলিশ থেকে রাস্তার মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজানো চালু হয়।

রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়ের অভিযোগ, বিজেপি সরকার মমতাদিকে নকল করছে। যা মানুষ ধরে ফেলবে। এতে মমতাদির নম্বর বাড়বে। সবটাই ভোটের জন্য বলে তিনি মন্তব্য করেন।

হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা বলেন, এটা রেলের ভালো কাজ। তৃণমূল কংগ্রেস সবকিছুর মধ্যেই রাজনীতি দেখে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্প তৃণমূল সরকার নিজেদের বলে চালাচ্ছে। মানুষ তা বোঝেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget