এক্সপ্লোর

WB Election 2021: ‘৭ মার্চ ভোটের দিন ঘোষণা হলে বারবার আসব অসম-বাংলায়’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোদির

৭ মার্চ ভোটের দিন ঘোষণা কমিশনের? 

গুয়াহাটি: ৭ মার্চ ভোটের দিন ঘোষণা কমিশনের? জল্পনা বাড়িয়ে অসমের সভা থেকে ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন, ‘৭ মার্চ ভোটের দিন ঘোষণা হলে বারবার আসব অসম-বাংলায়’, অসমের জনসভায় বললেন প্রধানমন্ত্রী।

ময়দানে জমে উঠেছে নীলবাড়ি দখলের লড়াই! কিন্তু এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। সেই পরিস্থিতিতে সোমবার অসমের ধেমাজিতে ভোটের নির্ঘণ্ট নিয়ে  জল্পনা বাড়ালেন খোদ প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এদিন বলেন আমরা যতটা মনে পড়তে আগের বার নির্বাচন ঘোষণা হয়েছিল সেটা সম্ভবত ৪ মার্চ ছিল। এ বারও আমি যে সম্ভাবনা দেখছি তাতে মার্চের প্রথম সপ্তহে যে কোনও দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে। ওটা নির্বাচন কমিশনের কাজ। কিন্তু আমার চেষ্টা থাকবে নির্বাচন ঘোষণার আগে যতবার অসম আসতে পারি, পশ্চিমবঙ্গে যেতে পারি, আমি ধরছি ৭ মার্চ নির্বাচন ঘোষণা হবে। তার আগে যতটা সময় পাওয়া যাবে, আমি আপনাদের কাছে আসার চেষ্টা চালিয়ে যাব।

এদিকে শুক্রবারের বদলে বৃহস্পতিবারই ফের রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৈঠক করবেন সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে।এর আগে জানুয়ারিতে দু’দফায় বঙ্গে এসেছিলেন সুদীপ জৈন। কমিশন সূত্রে খবর, সেবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। কারও কর্তব্যে গাফিলতি থাকলে, সাসপেন্ড করার হুঁশিয়ারিও দেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবারই জেলা নির্বাচন অফিসারদের কাছে ই-মেল পাঠানো হয়েছে কমিশনের তরফে। জেলাভিত্তিক নির্বাচনের প্রস্তুতি সোমবারের মধ্যে বিস্তারিত ভাবে দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

শনিবারই রাজ্যে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু করেছে রুটমার্চ। ২৫ ফেব্রুয়ারির মধ্যে মোট ১২৫ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। এই বাহিনীকে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে উপ নির্বাচন কমিশনার দিক নির্দেশ দিতে পারেন বলে কমিশন সূত্রে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget