এক্সপ্লোর

সবুজের হাত ধরে ফিরছে লাল বাতি, গর্বিত রেজ্জাক

কলকাতা:তিনি লাল ছেড়েছেন। কিন্তু লাল তাঁকে ছাড়ছে না! পাঁচটা বছর শুধু লালবাতি গাড়ি ছাড়া ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের লালবাতি ফিরছে আব্দুর রেজ্জাক মোল্লার জীবনে। সেই ১৯৮২ সাল থেকে ২০১১ পর্যন্ত রাজ্যে মন্ত্রিত্বে ছিলেন। বামফ্রন্ট হেরে যাওয়ার বছরেও তিনি বিধায়ক। এ বার রাজনৈতিক পট বদলে মন্ত্রিসভায় প্রত্যাবর্তন! ১৯৮২ থেকে ২০১১, আট বার তিনি বামফ্রন্ট মন্ত্রিভার সদস্য ছিলেন। ১০ বারের বিধায়ক রেজ্জাক এ বার তৃণমূলের মন্ত্রিসভার সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় টিভিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা শুনেছেন। তিনি মন্ত্রীর তালিকায় রয়েছেন। তবে কোনও সূত্রেই কোন দফতরের মন্ত্রী হবেন, তা জানতে পারেননি। ‘চাষার ব্যাটা’র প্রতিক্রিয়া, ‘‘আমার ডবল সেঞ্চুরি হল!’’ ডবল সেঞ্চুরি কেন? ব্যাখাও দিয়েছেন। তবে তার আগে বলতে ছাড়ছেন না, ‘‘সিপিএম ছাড়লে নাকি কোনও নেতার কোনও রাজনৈতিক অস্তিত্ব থাকে না! আমি সিপিএম ছেড়ে নির্বাচনে লড়ে বিধায়ক হলাম। তার পরে মন্ত্রী। দম থাকলে করা যায়! সিপিএমকে বলছি, আয় এ বার দেখে নে আমাকে!’’ দলে থেকে বিদ্রোহের লম্বা পর্বের শেষে ২০১৩ সালে সিপিএম বহিষ্কার করেছিল রেজ্জাককে। মাঝে নতুন দল খুলেছেন, সেখানেও বহিষ্কার জুটেছে। তৃণমূলে যাওয়ার পরে আবার আরাবুল ইসলামদের কাঁটা! সে সব সামলে নিজে যখন জিতেছেন, তখন মনে পড়ছে— রাধিকারঞ্জন প্রামাণিক থেকে আবু আয়েশ মণ্ডল, সিপিএম ছেড়ে বেরিয়ে রাজনীতিতে হারিয়ে যাওয়ার উদাহরণ অতীতে বিস্তর। স্বভাবতই নিজেকে ব্যতিক্রম প্রমাণ করতে পেরে গর্বিত রেজ্জাক! আর ডবল সেঞ্চুরির ব্যাখা, রাজনৈতিক জীবনে ১৯৭২ সালে ভাঙড় থেকে লড়েই প্রথম বিধায়ক হয়েছিলেন। সে বারের ভোটে জ্যোতি বসু পরাজিত হয়েছিলেন। কিন্তু তিনি ভাঙড়ে জয়ী হয়েছিলেন। পরে ক্যানিং (পূর্ব) থেকে নির্বাচনে লড়াই করেছেন। রাজনৈতিক জীবনের প্রথম বিজয় ভাঙড় থেকেই এসেছিল। এখনও ভাঙড়ের মানুষের কাছে তাই তিনি কৃতজ্ঞ। রেজ্জাক বলছেন, ‘‘ভাঙড় আমার মাথা উঁচু রেখেছে সব সময়। এ বারের নির্বাচনে আমাকে হারানোর জন্য অনেক চক্রান্ত হয়েছিল। কিন্তু ভাঙড়ের মানুষ আমার পাশেই ছিল। ভাঙড় থেকে ফের বিজয়ী হওয়া আমার দ্বিতীয় সেঞ্চুরি।’’ রেজ্জাক-ঘনিষ্ঠদের দাবি, দাদা ভাঙড় থেকে জয়ী হওয়ার পরে এখন সিপিএমের অনেক নিচু তলার কর্মীরা যোগাযোগ শুরু করেছেন। এমন দিনে রেজ্জাক সিপিএমকে কয়েক হাত নেবেন না, তা-ই কখনও হয়? নিজের কায়দাতেই তিনি বলেছেন, ‘‘ওই দলে আর নিচু তলার কর্মীরা কেউ থাকবে না বলে মনে হয়। শুধু নেতারা দলীয় কর্মীদের লেভির টাকায় গাড়ি চড়ে ঘুরে বেড়াবে! মানুষ ওদের পাশ থেকে চলে গিয়েছে। এখন শুধু পার্টি অফিসে ঘুরঘুর করা ছাড়া ওদের আর কোনও উপায় নেই। নেতারা পার্টি অফিসের ঘরে সলতে পাকাবে। কিন্তু সলতেয় আগুন দেওয়ার কোনও লোক সিপিএম আর পাশে পাবে না!’’ কোন দফতরে মন্ত্রী হবেন? সেই বিষয়ে তেমন কোনও আগ্রহ নেই রেজ্জাকের। তিনি বলেন, ‘‘ভাঙড় থেকে জয়ী হয়ে আমার প্রথম জয় হয়ে গিয়েছে। তবে মন্ত্রী হয়ে এমন কিছু করে যেতে চাই, ভাঙড়ের মানুষ যেন পরে বলতে পারে বুড়োটা শেষ বয়সেও আমাদের জন্য কিছু করে গিয়েছে!’’ তিনি বোঝাচ্ছেন, ভাঙড়ে উন্নয়নের পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখা তাঁর প্রথম কাজ। ভাঙড়ের মানুষ খুব অশান্তিতে রয়েছেন, রেজ্জাক জানেন। নিজেই বলছেন, ১৯৭৫ সালে তিনি ভাঙড় ছাড়ার পরে সিপিএম সেখানে সন্ত্রাস শুরু করেছিল। তার পর তৃণমূলও সেই পথে হেঁটেছে। যত দিন বাঁচবেন, সন্ত্রাসমুক্ত ভাঙড় গড়ার চেষ্টা করে যাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget