এক্সপ্লোর

মালদায় গ্রেফতার জালনোট পাচারচক্রের চাঁই বাংলাদেশি কালু শেখ

মালদা: জালনোটের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য! জালনোট চক্রের কিংপিন কালু শেখকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানা এলাকার বাংলাদেশ সীমান্ত লাগোয়া নওদা থেকে গ্রেফতার করা হয় কালু শেখকে। পুলিশ সূত্রে খবর, আদতে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার পীরগঞ্জ গ্রামের বাসিন্দা কালু শেখ। জালনোট পাচার চক্রের অন্যতম মাথা, বাংলাদেশেরই আরেক বাসিন্দা হবিবুর রহমান ওরফে হাবিল শেখের ডান হাত কালুকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল এনআইএ এবং সিআইডি। সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে কিছুদিন আগেই কালু শেখ ভারতে ঢুকেছে, এই খবর গোয়েন্দাদের কাছে আসতেই সতর্ক করা হয় মালদা জেলা পুলিশকে। তারপরেই অভিযান চালিয়ে কালু শেখকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সম্প্রতি কালু শেখ কলকাতার বড়বাজারে গিয়ে জালনোট কারবারিদের সঙ্গে গোপন বৈঠকও করে। এরপর গুজরাতের সুরাতে যাওয়ার কথা ছিল তার। পুলিশ সূত্রে আরও খবর, এর আগে মূলত ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু ও নেশার জন্য ব্যবহৃত কাশির সিরাপ ফেনসিডিল পাচারে হাত পাকায় কালু শেখ। তারপর কালুর পরিচয় হয় জালনোট পাচারচক্রের মূলচক্রী হবিবুর রহমানের সঙ্গে। ধীরে ধীরে ভারত-বাংলাদেশ সীমান্তে জালনোটচক্রের মূল চাঁই হয়ে ওঠ কালু শেখ। এর আগে ৬ জানুয়ারি মালদার বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে জাল নোট পাচারের আরেক কিংপিন রিপন শেখ গ্রেফতার হয়। পরে তাকে তুলে দেওয়া হয় এনআইএয়ের হাতে। এবার গ্রেফতার জালনোট পাচারের আরেক কিংপিন কালু শেখ। অভিযুক্তকে ১২ দিনের পুলিশ হেফজতের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত।

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget