এক্সপ্লোর

HC Post Poll Violence:ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে শেষ  হল সওয়াল-জবাব, কমিশনের রিপোর্ট ধাঁধার মতো, দাবি ডিজি-র আইনজীবীর

উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশনের কমিটির সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে রাজ্য। এ ব্যাপারে কমিশনের রিপোর্টের কড়া জবাব হাইকোর্টে পেশ করা হয়েছে।

কলকাতা : রাজ্যে ভোট-পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল-জবাব শেষ হল। এদিনের শুনানিতে  আদালতে রাজ্য পুলিশের ডিজির হয়ে সওয়াল করলেন অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি তাঁর সওয়ালে বলেছেন,  ‘জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ দলের রিপোর্ট ধাঁধার মতো। এই রিপোর্ট ত্রুটিপূর্ণ’। 

উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশনের কমিটির সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে রাজ্য। এ ব্যাপারে কমিশনের রিপোর্টের কড়া জবাব হাইকোর্টে পেশ করা হয়েছে। জবাবে বলা হয়, ‘এক্তিয়ার বহির্ভূত কাজ করেছে। মানবাধিকার কমিশনের বিশেষ দল। মানবাধিকার কমিশনের বিশেষ দল পক্ষপাতদুষ্ট। এই দল রাজ্য সরকার বিরোধী। দলের সদস্যদের বিজেপি বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। মানবাধিকার কমিশনে বেছে বেছে নিয়োগ করা হয়েছে। রাজ্য সম্পর্কে নেতিবাচক রিপোর্ট দেওয়ার জন্যই নিয়োগ করা হয়েছে। মিথ্যা সাক্ষ্য সংগ্রহের জন্য দল গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। দলের থাকা-খাওয়া বাবদ রাজ্যের খরচ হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা।'

এদিনের সওয়ালে  অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘এই কমিটির ২-৩ জন সদস্যের ব্যাপারে প্রশ্ন তুলেছি।সহজাতভাবেই বোঝা যায় এরা পক্ষপাতদুষ্ট। একজন সদস্যর বিরুদ্ধে অভিযোগ উঠলে, সেই রিপোর্ট খারিজ করা উচিত। এই রিপোর্টকে কলুষিত বলে আখ্যা দেওয়া উচিত।’

আদালতে রাজ্য পুলিশের ডিজির হয়ে সওয়ালে সিঙ্ঘভি আরও বলেছেন, ‘এই কমিটির সদস্য শ্রীযুক্ত দেশাই সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত।  এই কমিটি এবং তার রিপোর্ট গোটা প্রক্রিয়াকে কলঙ্কিত করছে।অভিযোগপত্রের ধরন দেখে মনে হচ্ছে যেন এগুলো আগে তৈরি ছিল। বেশিরভাগ অভিযোগের সঙ্গে ভোট পরবর্তী হিংসার যোগ নেই। অভিযোগকারীদের বাংলায় জানানো অভিযোগ পাল্টে দিয়েছে কমিটি। বক্তব্যের বিকৃতি ঘটানো হয়েছে।’

কেন্দ্রের পক্ষের আইনজীবী ওয়াই জে দস্তুর তাঁর সওয়ালে বলেন, ‘ জাতীয় মানবাধিকার কমিশনের কমিটি আদালতের নির্দেশ অনুসারে কাজ করেছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে গুরুতর অপরাধগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি সংস্থাকে তদন্ত করানোর নির্দেশ দিলে আমরা প্রস্তুত। আদালত চাইলে এনআইএ, সিবিআই-কে দিয়ে তদন্ত করাতে পারে।’

 উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে আদালতে রিপোর্ট পেশ করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। রিপোর্টে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলা হয়েছিল, "পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। আছে শাসকের আইন।" পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই  তদন্তের সুপারিশও করেছে কমিশন। এক কথায় বিস্ফোরক এই রিপোর্টে ছত্রে ছত্রে রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে এই রিপোর্ট জমা দেয় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। ভোট পরবর্তী অশান্তির প্রেক্ষিতে জেলায় জেলায় গিয়ে কমিটির সদস্যদের যে অভিজ্ঞতা হয়েছে তা নথিবদ্ধ করা হয়েছে নথিতে। এতে দাবি করা হয়ে, এত হিংসাত্মক ঘটনার পরও ক্ষতিগ্রস্তদের প্রতি রাজ্য সরকারের চরম উদাসীনতা প্রতিফলিত হয়েছে। রিপোর্টে সরাসরি উল্লেখ করা হয়েছে প্রধান বিরোধী দলের সমর্থকদের ওপর প্রতিশোধমূলক হিংসা চালিয়েছে শাসকদল।  

এদিন এই মামলায় সওয়াল-জবাব শেষ হয়েছে। এরপরও কারুর কোনও বক্তব্য থাকলে তা আগামীকালের মধ্যে লিখিতভাবে জমা দেওয়া যাবে। এরপর খুব তাড়াতাড়ি এই মামলায় হাইকোর্ট নির্দেশ জানাতে পারে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget