এক্সপ্লোর

West Bengal Election 2021: বিধানসভা ভোটের আগে বিজেপি বার করবে ৫টি রথযাত্রা

জানা গিয়েছে, বিজেপি ঠিক করেছে, রাজ্যের ৫টি আলাদা আলাদা ক্ষেত্র থেকে বার হবে এই রথযাত্রা, এর মাধ্যমে ২৯৪টি বিধানসভা আসনই কভার করার চেষ্টা হবে।

  কলকাতা: রাজ্য বিধানসভা ভোটের রণ কৌশলে এবার রথযাত্রাকে ব্যবহার করতে চলেছে বিজেপি। ঠিক হয়েছে, রাজ্য জুড়ে তারা বার করবে ৫টি রথযাত্রা। এভাবে রাজ্যবাসীর কাছে পৌঁছনো তো যাবেই, পাশাপাশি দেওয়া হবে পরিবর্তনের বার্তা। জানা গিয়েছে, বিজেপি ঠিক করেছে, রাজ্যের ৫টি আলাদা আলাদা ক্ষেত্র থেকে বার হবে এই রথযাত্রা, এর মাধ্যমে ২৯৪টি বিধানসভা আসনই কভার করার চেষ্টা হবে। অর্থাৎ প্রতিটি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে তাদের যাত্রা, যাতে সকলের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে যায়। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই রথযাত্রা শুরু হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে এ ব্যাপারে শুক্রবার হয় বৈঠক। এতে যোগ দেওয়া রাজ্য বিজেপির এক নেতা এবিপি আনন্দকে বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় এক মাস ধরে ৫টি রথযাত্রা বার করবে, এর মাধ্যমে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই পৌঁছে যাবে তারা। রথযাত্রার নেতৃত্ব দেবেন দলের বরিষ্ঠ কয়েকজন নেতা। এমনভাবে সূচী তৈরি হবে, যাতে দলের যে বরিষ্ঠ নেতা যাত্রা শুরু করবেন, তিনি গোটা সপ্তাহ তার সঙ্গে যুক্ত থাকেন ও বিধানসভা ক্ষেত্র অনুযায়ী স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই যাত্রায় সামিল হবে। খুব শিগগিরই যাত্রার পথ ও অন্যান্য বিষয়গুলির ওপর আলোচনা সম্পূর্ণ হবে। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোট হবে হাড্ডাহাড্ডি, বলছে ওয়াকিবহাল মহল। ভোটের চালচিত্র মুহুর্মুহু পাল্টে যাচ্ছে, শুভেন্দু অধিকারী, শীলভদ্র দত্ত সহ কয়েকজন হেভিওয়েট তৃণমূল নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। আবার তৃণমূল তুলে নিয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে। বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বেসুরো গেয়েছিলেন, দিল্লি যাওয়ার কথাও বলেছিলেন। জল্পনা চলছিল, তিনি অমিত শাহের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে তৃণমূল তা আটকেছে, দলে থাকার পুরস্কার হিসেবে দলের রাজ্য কমিটির সহ সভাপতি করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sudip Banerjee: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবার কি ভাঙতে পারে 'ঋতব্রত-তৃণমূল'-এর ঘর?
'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবার কি ভাঙতে পারে 'ঋতব্রত-তৃণমূল'-এর ঘর?
Ritabrata TMC: 'কালীঘাট-তৃণমূল'-এ ভাঙন অব্যাহত, এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের
'কালীঘাট-তৃণমূল'-এ ভাঙন অব্যাহত, এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget