এক্সপ্লোর

Corona Vaccine Notice: আজ থেকেই মিলবে করোনা টিকার দ্বিতীয় ডোজ, নির্দেশিকা রাজ্যের

দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফার টিকাকরণ।

কলকাতা: করোনার দ্বিতীয় ডোজ কোথায় মিলবে? হয়রানি রুখতে এবার হাসপাতালের তালিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। বুধবার একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মিলবে টিকা। রাজ্যের বেসরকারি হাসপাতালে বন্ধ টিকাকরণ।

এই পরিস্থিতিতে প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ কোথায় মিলবে? এনিয়ে তৈরি হয়েছে সংশয়। তার প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। দ্বিতীয় ডোজ কোন সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে পাবেন, তা এই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে জানানো হয়েছে। এক্ষেত্রে যাঁরা প্রথম ডোজ বেসরকারি হাসপাতালে নিয়েছিলেন তাঁরাও কোথায় যাবেন বলে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথম ডোজের সার্টিফিকেট ও পরিচয়পত্র দেখালেই মিলবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।

দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফার টিকাকরণ। এই পর্যায়ে ১৮ থেকে ৪৪ বছরের ব্য়ক্তিরাও টিকা পাবেন। তবে বিভিন্ন কারণেই টিকা নিতে চরম হয়রানির শিকার হতে গ্রাহকদের। কেউ প্রথম দফার টিকা পাচ্ছেন না, কেউ আবার দ্বিতীয় দফার টিকার জন্য হন্যে হয়ে ঘুরছে। বুধবার দ্বিতীয় ডোজ নিয়ে স্বাস্থ্য দফতরের নির্দেশিকার পরেও হয়রানির ছবি সল্টলেকের মাতৃসদনে।

রাজ্যে তথা দেশে পর্যাপ্ত কোভিড টিকার জোগান নেই। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের মুখ্য সচিব দ্বিতীয় ডোজ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই মতো কোথায় কোথায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে তার তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে রাজ্য সরকার। আজ থেকেই সরকার নির্ধারিত টিকাকেন্দ্রে বিনামূল্যেই মিলবে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। 

শুধু কলকাতাই নয়, জেলার ক্ষেত্রে ওসরকারি হাসপাতালগুলিতে টিকা পাওয়া যাবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা বিধাননগর, নিউটাউনের ক্ষেত্রে এলাকা ভিত্তিক অঞ্চল ভাগ করা হয়েছে। এখানে পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেই টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।

তবে জানানো হয়েছে, কোভশিল্ড ও কোভ্যাক্সিন একই জায়গায় মিলবে না। দুটি টিকা নিতে দুটি আলাদা নির্ধারিত কেন্দ্রে যেতে হবে। উল্লেখ্য, সরকার প্রথম ডোজের প্রমাণপত্র এবং আধারকার্ডের মতো যেকোনও একটি পরিচয় পত্র সঙ্গে রাখলেই দ্বিতীয় ডোজ মিলবে। 

সেরা শিরোনাম

Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget