এক্সপ্লোর

পাহাড় বনধ: প্রথমদিনেই তাণ্ডব মোর্চা-বাহিনীর, ফের কড়া হুঁশিয়ারি মমতার

(ভাঙড়) দক্ষিণ ২৪ পরগনা: গুন্ডারা দেশের সম্পদ নয়। কয়েকটি নেতার কথায় অশান্তি করতে দেবেন না। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের জনসভা থেকে পাহাড়বাসীর উদ্দেশ্যে এই বার্তা দিয়ে নাম না করে মোর্চাকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের একবার মোর্চাকে হুঁশিয়ার করেন মুখ্যমন্ত্রী। বললেন, পাহাড়ে বৈঠক করেছি, শান্তিরক্ষা করেছি। আমাকে চমকালে আমি চমকাই না। পাহাড়ে চমকেছিল, আমি কিন্তু পাহাড়ে গিয়েছি। মিটিং করেছি, শান্তিরক্ষা করেছি, তারপর চলে এসেছি। গুন্ডারা কখনও সম্পদ হতে পারে না। কয়েকটা নেতার কথায় পাহাড় অশান্ত হতে দেবেন না, পাহাড়বাসীর কাছে আবেদন করেন মুখ্যমন্ত্রী। মোর্চার ডাকে সরকারি অফিসে অনির্দিষ্টকালের বনধ শুরুর দিনই একের পর এক সরকারি অফিসে আগুন ধরানো হয়! কোথাও আগুন, কোথাও ভাঙচুর, কোথাও দফতর বন্ধের চেষ্টা। বনধের শুরুর দিনে এভাবেই পাহাড়ে অশান্তি পাকানোর চেষ্টা করল গোর্খা জনমুক্তি মোর্চা। অতীতে যখনই পাহাড় অশান্ত হয়েছে, তখনই সরকারি অফিস কিংবা বাংলোয় আগুন ধরানোর ছবি ধরা পড়েছে! কিন্তু, সেক্ষেত্রে মিছিল করে, একজোট হয়ে হামলার ঘটনা ঘটত, আর এক্ষেত্রে দেখা গেল অন্য ছবি! গেরিলা কায়দায় সুযোগ বুঝে হামলা চালিয়েই চম্পট দিল হামলাকারীরা! সোমবার ভোর সাড়ে ছ’টা নাগাদ বিজনবাড়িতে বিডিও অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। অফিসের ভিতরে তখন কেউ ছিলেন না। আগুন দেখে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ছুটে এলেও, তার আগেই সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা। পুলিশ তিনজন মোর্চা সমর্থককে গ্রেফতার করেছে। বিজনবাড়ি থেকে একটু দূরে লেবং কার্ট রোডে পূর্ত দফতরের অফিসে। বেলা সাড়ে বারোটা নাগাদ হামলা চালানো হয়। পেট্রোল ঢেলে ধরিয়ে দেওয়া হয় আগুন। কাল থেকে সরকারি অফিসগুলির সামনে পিকেটিং করার কথা রয়েছে মোর্চা সমর্থকদের। হোটেল, পরিবহণ, স্কুল-কলেজ, দোকানপাটকে অবশ্য বনধের আওতার বাইরে রাখা হয়েছে।

etx-830am-dar-police-vis-12 এরপর হামলার খবর আসে সোনাদা থেকে। বিদ্যুৎ বণ্টন নিগমের অফিসে ভাঙচুর চালানো হয়। সুকনায় পঞ্চায়ত অফিস বন্ধের চেষ্টা করে মোর্চা। বনধের জেরে সকাল থেকেই বন্ধ টয় ট্রেন পরিষেবা। কার্শিয়ং থেকে প্রতিদিন সকাল ৭টায় শুরু হয় টয় ট্রেনের যাত্রা। আজ টিকিট কাউন্টার বন্ধ। ফিরে আসছেন পর্যটকরা। স্টেশন চত্বরে লাগানো মোর্চার পতাকা। এর আগে মোর্চার আন্দোলনের জেরে ৮ ও ৯ জুনও বন্ধ হয়ে যায় টয় ট্রেন চলাচল। যদিও, এতসব ঘটনার পরও মোর্চা গা জোয়ারি মানতে নারাজ। গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, ফোর্সিবলি কিছু করা হয়নি। করতে পারতাম। করিনি। অ্যাপিল করা হয়েছে। মোর্চাকে বদনাম করার চেষ্টা। কড়া পাহাড়ার দরুণই, প্রকাশ্য মিছিল বা সভা করে হামলার পরিবর্তে, এই চোরাগোপ্তা হামলার পথ বেছে নেওয়া হল বলে মনে করছেন পুলিশ কর্তারা। আর এই পরিস্থিতিতে যে গুটি কয়েক পর্যটক এখনও পাহাড়ে ছিলেন, তাঁরাও এখন ভয় পেয়ে সমতলের পথে! আর ভয় পাবেনই বা না কেন, খোদ বিমল গুরুংই তো পর্যটকদের নিচে নেমে যাওয়ার বার্তা দিয়েছেন! এদিকে এই প্রেক্ষাপটে মঙ্গলবার থেকেই আবার নগর দায়রা আদালতে মদন তামাঙ্গ হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি শুরু হচ্ছে। চলবে তিন দিন। এই মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছেন, মোর্চা সভাপতি বিমল গুরুং, তাঁর স্ত্রী আশা গুরুং, মোর্চার সহকারী সম্পাদক বিনয় তামাংরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
Sona Pappu News: ৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
Rajib Banerjee: DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”
DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”

ভিডিও

TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল
Suvendu Adhikari: শ্যাম স্টিলের ভূমি পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যে আরও এক নতুন কারখানার শিল্পের ভিত্তিস্থাপন
Agnimitra Paul : 'আগের সরকার রেলওয়ে ব্রিজ করতে দেয়নি', বহরমপুরের দুর্ঘটনা প্রসঙ্গে পুরমন্ত্রী
Agnimitra Paul: 'বিভিন্ন জায়গায় ওভারব্রিজ করতে দেয়নি আগের সরকার', বহরমপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে বললেন অগ্নিমিত্রা পাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget