এক্সপ্লোর

রাজ্যে ভয়ের আবহ এমনই, ভয় নিয়ে কথা বলতেই লোক ভয় পায়, আক্রমণ রাজ্যপালের

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে রাজ্যপাল বলেছেন, 'স্বাধীনতা মানে ভয় থেকে মুক্তি, গণতন্ত্র মানে ভয় থেকে মুক্তি, সাংবিধানিক কর্মকাণ্ড মানে ভয় থেকে মুক্তি, আইনের শাসন মানে ভয় থেকে মুক্তি, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমরা ভয়মুক্ত নই। ভয় এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ভয়ের আবহ নিয়ে কথা বলতেও মানুষ ভয় পান। যা খুবই দুঃখজনক। পশ্চিমবঙ্গের মতো সাংস্কৃতিক এক রাজ্যে এহেন ভয়ের আবহের কোনও জায়গা নেই।'

কলকাতা : রাজ্যের সঙ্গে ফের একবার সংঘাতে জড়ালেন রাজ্যপাল। ফের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের একবার মুখ খুলে জগদীপ ধনকড় বলেছেন, 'রাজ্যে ভয়ের আবহ এমনই, ভয় নিয়ে কথা বলতেই লোক ভয় পায়।'

 

এর আগেও বেশ কয়েকবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জগদীপ ধনকর। এবারে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে রাজ্যপাল বলেছেন, 'স্বাধীনতা মানে ভয় থেকে মুক্তি, গণতন্ত্র মানে ভয় থেকে মুক্তি, সাংবিধানিক কর্মকাণ্ড মানে ভয় থেকে মুক্তি, আইনের শাসন মানে ভয় থেকে মুক্তি, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমরা ভয়মুক্ত নই। ভয় এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ভয়ের আবহ নিয়ে কথা বলতেও মানুষ ভয় পান। যা খুবই দুঃখজনক। পশ্চিমবঙ্গের মতো সাংস্কৃতিক এক রাজ্যে এহেন ভয়ের আবহের কোনও জায়গা নেই।'

 

যার পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, আগেও বলেছি, আবারও বলছি রাজ্যপাল এসব কথা বন্ধ করুন।

 

২০১৯ সালের জুলাই মাসে বঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই ক্রমাগত রাজ্যের সঙ্গে একাধিক বিষয়ে সরাসরি বাকযুদ্ধে জড়িয়েছেন জগদীপ ধনকর। তিনি যতবার আক্রমণ শানিয়েছেন, প্রায় প্রত্যেকবারই তাকে পাল্টা প্রত্যুত্তর দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

 

এমনকি কিছুদিন আগে দিল্লি গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেওয়ার পর বেরিয়ে জানিয়েছিলেন, রাজ্যে খুন-সংঘর্ষ রোজকার ঘটনা। কোনও গণতন্ত্র নেই বঙ্গে। প্রশাসনের বিভিন্ন পদে থাকা কর্তাদের আচরণ রাজনৈতিক কর্মীদের মতো বলে জানিয়েছিলেন তিনি।

 

এরাজ্যে বর্তমান পরিস্থিতিতে ভোট আয়োজন সুষ্ঠুভাবে করা বেশ কঠিন বলেও বারবার অভিযোগ করেন তিনি। তাই আগেভাগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করার পক্ষেও সওয়াল বহু আগে থেকেই করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget