এক্সপ্লোর

Bangladesh ISKCON Updates: 'প্রাণ হাতে নিয়ে আছি, ভয় হয় এই বুঝি মারা যাই', বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম আতঙ্কে হিন্দুরা

Bangladesh News: নৈরাজ্য, নিপীড়ন, নির্যাতন, অনেকেই বলছেন বাংলাদেশ যেন হিন্দুদের জন্য পরিণত হয়েছে হামলাদেশে।

ঢাকা: চতুর্দিকে এক ভয়ের বাতাবরণ। প্রতিটা মুহূর্ত উদ্বেগে কাটছে সংখ্যালঘুদের। প্রাণভয়ে ঘুম ছুটেছে হিন্দুদের। নানা কাজে ভারতে এসে, সেই উদ্বেগের কথাই শোনালেন বাংলাদেশের নাগরিকরা। বিশিষ্টজন থেকে ছাপোষা গৃহবধূ
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, আতঙ্কে রয়েছেন অনেকেই। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে, মুখে অনেক সাফাই দেওয়া হলেও, পরিস্থিতি যে মোটেই ভাল নয়, তা উঠে আসছে ভারতে আসা বাংলাদেশের নাগরিকদের মুখেই।                                                                              

গোপালগঞ্জের বাসিন্দা কাকুতি বৈরাগী। চিকিৎসা করাতে ভারতে এসেছেন। কিন্তু, নিজের দেশকেই আর নিরাপদ মনে করতে পারছেন না তিনি। তাঁর কথায়, 'চুরি-ডাকাতি এগুলো বেড়ে গেছে অনেকটা। ঘুমানো যায় না। পাহারা দিতে হয়। অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছি। এই বুঝি মারা যাই। এই বুঝি আগুন দিয়ে দেয় বাড়িতে। তিনি বলেন, ওখানে মুসলমানদেরই বেশি আক্রোশ। দেখেছি মূর্তি ভাঙচুর। রাস্তাঘাটে বেরনো যায় না। ভয়ে থাকতে হয়, মহিলা মানুষ, কী দিয়ে কী হয়ে যায়, এরকম আতঙ্কে আছি।' 

নৈরাজ্য, নিপীড়ন, নির্যাতন, অনেকেই বলছেন বাংলাদেশ যেন হিন্দুদের জন্য পরিণত হয়েছে হামলাদেশে। শান্তির নোবেলপ্রাপকের দেশে অশান্তিতে রাতে দু'চোখের পাতা এক করতে পারছেন না হিন্দুরা।                                      

আরও পড়ুন, ইউনূস সরকারের 'আপত্তি', ৫৪ জন ইসকন ভক্তদের ভারতে আসতে বাধা, সীমান্তে আতঙ্ক!

এদিকে, এত কিছুর পরও, হিন্দুদের ওপর অত্যাচার মানতে নারাজ মহম্মদ ইউনূসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকার। উল্টে পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের দাবি, বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চলছে। গণঅভ্যুত্থানের পর খুব অল্প সময়ে দায়িত্ব নিতে হয়েছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সবার একটাই প্রশ্ন, কবে আবার শান্ত হবে সোনার বাংলা। সবার একটাই প্রার্থনা, শান্তি ফিরুক বাংলাদেশে। থেমে যাক অশান্তির ঝড়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget