এক্সপ্লোর

Bangladesh ISKCON: ইউনূস সরকারের 'আপত্তি', ৫৪ জন ইসকন ভক্তদের ভারতে আসতে বাধা, সীমান্তে আতঙ্ক!

ISKCON Members Bangladesh: হাতে রয়েছে বৈধ পাসপোর্ট, ভিসা। তাও সরকারের 'আপত্তি'। বিশেষ কোনও উদ্দেশ্যে ভারতে আসছে ওই ভক্তরা এই সন্দেহে সীমান্তেই ইসকন ভক্তদের আটকে দিল বাংলাদেশ পুলিশ।

ঢাকা: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে চরম ক্ষোভের আবহেই এবার বাংলাদেশে আরও ৪ জনকে গ্রেফতার করা হল। এর ফলে চিন্ময়কৃষ্ণ দাস-সহ গ্রেফতারি বেড়ে হল মোট ৫ জন। এদিকে ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল বহু ইসকন ভক্তকে। ভারতে আসতেই দেওয়া হল না ইসকনের সদস্যদের। যা নিয়ে নতুন করে তৈরি হল অপ্রীতিকর পরিস্থিতি। 

হাতে রয়েছে বৈধ পাসপোর্ট, ভিসা। তাও সরকারের 'আপত্তি'। বিশেষ কোনও উদ্দেশ্যে ভারতে আসছে ওই ভক্তরা এই সন্দেহে সীমান্তেই ইসকন ভক্তদের আটকে দিল বাংলাদেশ পুলিশ। সূত্রের খবর, বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে শনিবার বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসকন ভক্তরা এসে পৌঁছন। কিন্তু সেখানেই আটকে দেওয়া হয় তাঁদের। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টারকে বলেন, "আমরা পুলিশের বিশেষ শাখার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তাদের অনুমতি না দেওয়ার নির্দেশ পেয়েছি।"

তিনি এও জানিয়েছেন যে বাংলাদেশ কর্তৃপক্ষ ৫৪ জন ইসকন ভক্তদের ভারতে যাওয়ার ক্ষেত্রে ছাড় দেয়নি। শনিবার থেকে সীমান্তে অপেক্ষা করলেও কোনও সুস্পষ্ট কারণ ছাড়াই রবিবার তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। ইসকন ভক্তদের তরফে বলা হয়, ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু ইমিগ্রেশন আধিকারিকরা বাধা দেয়। অনুমতি না পাওয়ায় ভারতে যেতে পারা গেল না।   

আরও পড়ুন, বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, প্রতিবাদে কলকাতা থেকে জেলায় জেলায় বিক্ষোভ

অন্যদিকে, চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের প্রশ্নে ক্রমাগত চাপ বাড়ছে বাংলাদেশ সরকারের ওপর। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, আতঙ্কে রয়েছেন অনেকেই। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে, মুখে অনেক সাফাই দেওয়া হলেও,  পরিস্থিতি যে মোটেই ভাল নয়, তা উঠে আসছে ভারতে আসা বাংলাদেশের নাগরিকদের মুখেই। কিন্তু কবে স্বাভাবিক হবে বাংলাদেশ? আদৌ কি কোনওদিন রেহাই পাবে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা?                                                 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget