এক্সপ্লোর

Dhankhar on Mamata: ‘২৮ মে  ‘‘একটি কালো দিন‘‘ হিসেবে থেকে যাবে’, ট্যুইটারে তোপ ধনকড়ের

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির থাকবেন না এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, দাবি রাজ্যপালের

কলকাতা: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির থাকবেন না এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে দাবি করলেন রাজ্যপালে। 

এদিন জগদীপ ধনকড় লেখেন, ঘটনার ভুল বর্ণনা দেওয়া হচ্ছে। আমি জানাতে চাই, ২৭ মে রাত ১১টা ১৬ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটি মেসেজ করেন। তিনি লেখেন, ‘আপনার সঙ্গে কথা বলতে পারি? খুব জরুরি’। তারপরই উনি আমায় ফোন করে ইঙ্গিত দেন, শুভেন্দু অধিকারী থাকলে তিনি ও তাঁর সরকারি প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক বয়কট করবেন। এটা অহং বোধের কাছে নাগরিক পরিষেবার পরাজয়। 

এরপর সদ্য প্রাক্তন মুখ্যসচিবের উদ্দেশে রাজ্যপাল লেখেন, দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দীর্ঘ ইতিহাসে, ২৮ মে ‘একটি কালো দিন’ হিসেবে থেকে যাবে। প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে যোগ না দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ইয়াস রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রীর না থাকা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। একদিকে, বিজেপি যখন মুখ্যমন্ত্রীকে ক্রমাগত আক্রমণ করছেন, তখন পাল্টা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। 

মমতা বলেন, আগে বলা হয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক হবে, পরে দেখা গেল রাজ্যপাল, বিরোধী দলনেতা সবাই আছেন, দেখা গেল বিজেপির সবাই রয়েছে, আমি একা।

পাল্টা যুক্তি খাড়া করেছে বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু বলেন,  উনি আমার কাছে হেরেছেন, এটা মেনে নিতে পারছেন না।  রাজ্যপাল, রাজ্য থেকে নির্বাচিত ২ মন্ত্রী, আর আমার কিছু বক্তব্য ছিল বলে, বিরোধী দলনেতা হিসেবে আমাকে আসতে বলা হয়। অধীরকেও ডাকা হয়েছিল।

পাল্টা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, বিধানসভা বাদে, বিরোধী দলের নেতার ভূমিকা কী আছে? প্রধানমন্ত্রী তো রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। 

বিরোধী দলনেতাকে ডাকা নিয়ে গুজরাতের প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্য়মন্ত্রী মমতা। সার্বিক পরিস্থিতি নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং করেন প্রধানমন্ত্রী। কিন্তু, সেখানে কংগ্রেসের তরফে গুজরাত বিধানসভার বিরোধী দলনেতা পরেশ ধনানিকে ডাকা হয়নি বলে অভিযোগ। 

মমতার প্রশ্ন, এখানে প্রশাসনিক বৈঠকে বিরোধী দলনেতাকে ডাকা হচ্ছে, গুজরাতে টাউটের পর প্রশাসনিক বৈঠকে কেন কংগ্রেসের বিরোধী দলনেতাকে ডাকা হল না?

শুভেন্দু পাল্টা বলেন, অসত্য তথ্য পরিবেশন করে মুখ্যমন্ত্রী অ্যারোগেন্সি এবং পেটি পলিটিক্স তুলে ধরার চেষ্টা করছেন, শুধু তাই নয় কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর চৌধুরীকেও এই মিটিংয়ে থাকার জন্য পিএমও থাকে বলা হয়, তিনি দিল্লিতে থাকায় আসতে পারেননি।

এই প্রেক্ষিতে অধীর বলেন, আমাকে পিএমও থেকে যখন বলেছে, তখন আসা সম্ভব ছিল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget