এক্সপ্লোর

Governor Vs Bengal: ‘অপরাধীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত’: কল্যাণ

"কেউ তদন্তে বাধা দিলে ১৮৬ ধারায় শাস্তি হওয়া জরুরি....", মত তৃণমূল সাংসদের

কলকাতা: রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতে নয়া মোড়। এবার রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদ এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বিরুদ্ধে গরুপাচার, মানুষ পাচারের অভিযোগ রয়েছে। ইডির নাম করে ভুয়ো তথ্য পেশ করেছেন সুদীপ্ত রায়চৌধুরী। রোজভ্যালি ছাড়া আরও দুটি কেস যুক্ত হয়েছে।

কল্যাণ যোগ করেন, গোবিন্দ আগরওয়াল ও সুদীপ্ত রায়চৌধুরী দুজনেই প্রতারক। এই দুজনের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পিএমএলএ আইনে তদন্ত করছে। অথচ কলকাতা পুলিশের কাজের সমালোচনা করছেন রাজ্যপাল।’

তৃণমূল সাংসদের দাবি, পুলিশের সমালোচনা করে এই দুই অপরাধীর পক্ষ নিচ্ছেন রাজ্যপাল। তাঁর প্রশ্ন, ‘দুই অভিযুক্তের পক্ষে কেন কথা বলছেন রাজ্যপাল? তাহলে কী তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল?’

এরপরই বিস্ফোরক অভিযোগ করেন শ্রীরামপুরের সাংসদ। তিনি বলেন, ‘রাজ্যপালের সঙ্গে অপরাধীদের সরাসরি যোগাযোগ রয়েছে। বারবার মুখ্যমন্ত্রীকে টার্গেট করে তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল।’

এখানেই থেমে যাননি কল্যাণ। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন পেশায় আইনজীবী কল্যাণ। বলেন, ‘কেউ তদন্তে বাধা দিলে ১৮৬ ধারায় শাস্তি হওয়া জরুরি। পুলিশ সহ সরকারি কর্মীদের হুমকি দিচ্ছেন, কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল।’

কল্যাণ স্পষ্ট বলেন, ‘জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করা উচিত। এই প্রেক্ষিতে রাজ্যাপলকে ভারতীয় আইন পড়ার পরামর্শও দেন। বলেন, আগে ১৬৩ ধারা ভালো করে পড়ুন রাজ্যপাল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget