এক্সপ্লোর

১৪ মে-তেই কি ভোট? রয়েই গেল অনিশ্চয়তা, ডিভিশন বেঞ্চে পরশু ফের শুনানি

কলকাতা: পঞ্চায়েত মামলায় আজকের মতো শুনানি শেষ।প্রধান বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবার ফের শুনানি।১৪ মে পঞ্চায়েত ভোট হওয়া নিয়ে আরও অনিশ্চয়তা। ‘ই-মনোনয়ন পরবর্তী প্রক্রিয়া চললে সোমবার ভোট সম্ভব নয়।আইনি পথে চললে ১৪ মে ভোট সম্ভব নয়, মত বিকাশের। এর আগে পঞ্চায়েত ভোট-সুরক্ষায় হাইকোর্টে রিপোর্ট পেশ করে সরকার।বুথ পিছু একজন সশস্ত্র পুলিশ, লাঠিধারী ।৭১ হাজার ৫০০ পুলিশ দেবে রাজ্য সরকার। ভোট-নিরাপত্তায় ৮১ হাজার সিভিক ভলান্টিয়ার।এর মধ্যে ভোট-সুরক্ষায় ৬১ হাজার সশস্ত্র পুলিশ।ভোট-সুরক্ষায় ১০ হাজার এসআই, এএসআই। ভোট-সুরক্ষায় ৫০০ ইন্সপেক্টর র‍্যাঙ্কের অফিসার।ভোট-সুরক্ষায় ৮০ হাজার লাঠিধারী পুলিশ।ভিন রাজ্য থেকে আসছে ২ হাজার পুলিশ। ‘৪৭হাজার ১০০ বুথ, ৭১ হাজার ৫০০ পুলিশ!আপনি কি মনে করছেন, এটা যথেষ্ট? প্রশ্ন বিচারপতির। ‘বুথ পিছু একজন সশস্ত্র, লাঠিধারী আদৌ যথেষ্ট?’ অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন প্রধান বিচারপতির বেঞ্চের। ‘ভোটের এই সুরক্ষা ব্যবস্থায় কমিশন কি সন্তুষ্ট?নির্বাচন কমিশন কী কেন্দ্রীয় বাহিনী ডাকতে চাইছে?’নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রশ্ন হাইকোর্টের। ‘ভোটের সুরক্ষার বিষয়টি কমিশন-রাজ্য সরকারের বিষয়।’ডিভিশন বেঞ্চে সওয়াল অ্যাডভোকেট জেনারেলের। ‘যদি কমিশনই বলে সন্তুষ্ট, তাহলে আদালত কী করতে পারে?’আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন প্রধান বিচারপতির বেঞ্চের। ‘নিরাপত্তা বিষয়টি সবার সহমত নিয়েই করা উচিত’,ডিভিশন বেঞ্চে সওয়াল বিকাশরঞ্জনের। ‘পর্যবেক্ষক কারা? রাজ্যের অফিসার না ভিন রাজ্যের?’অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চাইল হাইকোর্ট। প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর এজলাসে নিরাপত্তা সংক্রান্ত মূল মামলার শুনানি চলছে। এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রধান বিচারপতি বলেন, নিরাপত্তা নিয়ে আদালতকে সন্তুষ্ট করতে হবে। । এদিকে, আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দাবি, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মামলা করার অধিকার নেই অধীর চৌধুরীর। ১৪ মে পঞ্চায়েত ভোট নিয়ে এখনও অনিশ্চয়তা।এর আগে  ডিভিশন বেঞ্চে  রাজ্য নির্বাচন কমিশন জানায়,  ‘১৪ মে ভোটের চূড়ান্ত দিন নয়, এটা একটা প্রস্তাব।মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের দিন চূড়ান্ত নয়।যতক্ষণ না কোর্ট বলবে, ভোটের দিন চূড়ান্ত নয়।' এই মামলার শুনানিতে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget