এক্সপ্লোর

Group D Case Update: ইন্টারনেট বিভ্রাটের জের, হাইকোর্টে পিছিয়ে গেল এসএসসি-র গ্রুপ ডি কর্মী নিয়োগ-দুর্নীতি মামলা

Calcutta HighCourt: আজ থেকে মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হওয়ার কথা ছিল। হাইকোর্টে পিছোল এসএসসি-র (SSC) গ্রুপ ডি (Group D) কর্মী নিয়োগ-দুর্নীতি মামলা। ইন্টারনেট (Internet) বিভ্রাটের কারণে পিছোল শুনানি।

কলকাতা: হাইকোর্টে পিছোল এসএসসি-র (SSC) গ্রুপ ডি (Group D) কর্মী নিয়োগ-দুর্নীতি মামলা। ইন্টারনেট (Internet) বিভ্রাটের কারণে পিছিয়ে গেল শুনানি। এর আগে সিঙ্গল বেঞ্চের সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay Order) জারি করে বিচারপতি হরিশ টন্ডন (Justice  Harish Tandon) ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর (Justice Rabindranath Samanta) ডিভিশন বেঞ্চ। আজ থেকে সেই মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হওয়ার কথা ছিল। এর পাশাপাশি, এসএসসি-র গ্রুপ ডি কর্মী নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চ যাঁদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল, তাঁদের একাংশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। আজ সেই মামলারও শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ইন্টারনেট-বিভ্রাটের জেরে পিছিয়ে গেল মামলা। আগামী সোমবার পরবর্তী শুনানি।

ইন্টারনেট পরিষেবা বিভ্রাটের জেরে এবার প্রভাব পড়ল কলকাতা হাইকোর্টের শুনানিতে। আর তাই পিছিয়ে গেল এসএসসির গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। ৬ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। একইসঙ্গে অন্যান্য মামলার শুনানিতেও প্রভাব পড়ল সপ্তাহের শুরুতে।

স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এদিন পূর্ণাঙ্গ মামলার শুনানি শুরুর কথা ছিল।পাশাপাশি যাঁদের নিয়োগে দুর্নীতির অভিযোগে সিঙ্গল বেঞ্চ বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল, তাঁদের একাংশও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। সেই মামলার শুনানিও হওয়ার কথা ছিল সোমবার।

কিন্তু ইন্টারনেট বিভ্রাটের জেরে  শুনানিতে সমস্যা দেখা দেয়। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল দুর্নীতি নিয়ে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তিনি শুনানিতে অংশ নিতে পারেননি।পরিস্থিতি বিচার করে শেষপর্যন্ত শুনানি পিছিয়ে দেয় আদালত। আগামী ৬ ডিসেম্বর ফের এই মামলার সওয়াল-জবাব শুনবে হাইকোর্ট। 

আরও পড়ুন: SSKM Update: দেশজুড়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারদের কর্মবিরতি, প্রভাব পড়ল রাজ্যেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget